Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৪৮ ঘণ্টা ধরে নিখোঁজ, বালুরঘাটে পুকুর থেকে মিলল মানসিক ভারসাম্যহীন মেয়ের দেহ

শুক্রবার ১১ টা নাগাদ শিবরামপুর গ্রামের থেকে এক কিলোমিটার দূরে চক ঘটক গ্রামের একটি পুকুর থেকে তাঁর পচাগলা দেহ ভাসতে দেখা যায়। ওই জলাশয়ের পাশেই রয়েছে সরকারি জল প্রকল্প। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। 

৪৮ ঘণ্টা ধরে নিখোঁজ, বালুরঘাটে পুকুর থেকে মিলল মানসিক ভারসাম্যহীন মেয়ের দেহ

শেষ আপডেট: 18 October 2024 18:28

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: দুদিন ধরে পরিবার মানসিক ভারসাম্যহীন মেয়েকে খুঁজে পাচ্ছিল না। খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছিল পরিবার। চারিদিকে খোঁজ করেও মেলেনি হদিশ। শুক্রবার অবশেষে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে পাওয়া গেল যুবতী মেয়ের দেহ। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে বালুরঘাট। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করেছে। 

পরিবার সূত্রে জানাগিয়েছে, ২৫ বছরের ওই যুবতীর বাড়ি বালুরঘাটের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের শিবরামপুরে। মানসিক ভারসাম্যহীন হওয়ার সঙ্গে যুবতী মৃগী রোগে আক্রান্ত ছিলেন। বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। সেদিন থেকে পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি শুরু করেছিলেন। বৃহস্পতিবার সারাদিন তাঁর খোঁজ করতে থাকেন আত্মীয়রা। শুক্রবার ১১ টা নাগাদ শিবরামপুর গ্রামের থেকে এক কিলোমিটার দূরে চক ঘটক গ্রামের একটি পুকুর থেকে তাঁর পচাগলা দেহ ভাসতে দেখা যায়। ওই জলাশয়ের পাশেই রয়েছে সরকারি জল প্রকল্প। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। 

ওই যুবতীর এক আত্মীয় জানিয়েছেন, বুধবার রাতে মা ও ভাইয়ের সঙ্গে যুবতী বাড়িতে ঘুমিয়েছিলেন। কখন তিনি বাড়িতে বেরিয়েছিলেন কেউ টের পাননি। পরের দিন সকারে ঘুম থেকে উঠে মেয়েকে খুঁজে পাননি যুবতীর মা। পরে তাঁরা বালুরঘাট থানার দ্বারস্থ হন। দুদিন ধরে খুঁজে বেরিয়েছেন। পরে শুক্রবার চক ঘটক এলাকার একটি পুকুর থেকে যুবতির দেহ উদ্ধার হয়। 

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ পুলিশ বাহিনী। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে বলে জানান।


```