Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জানলায় বস্তা ঝুলিয়ে আব্রু ঢাকছেন ছাত্রীরা, নেই পানীয় জল, দুর্দশায় বালুরঘাট মহিলা হস্টেল

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: যাদবপুরের কলেজ হস্টেলে পড়ুয়ার মৃত্যুর ঘটনায় যখন তোড়পাড় গোটা রাজ্য, সেই সময়ই বালুরঘাট কলেজের মহিলা হস্টেলের (Balurghat Girls Hostel) চরম অব্যবস্থায় (Problem) ছবি সামনে এল। আবাসিকদের অভিযোগ, হস্টেলের

জানলায় বস্তা ঝুলিয়ে আব্রু ঢাকছেন ছাত্রীরা, নেই পানীয় জল, দুর্দশায় বালুরঘাট মহিলা হস্টেল

শেষ আপডেট: 13 August 2023 13:16

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: যাদবপুরের কলেজ হস্টেলে পড়ুয়ার মৃত্যুর ঘটনায় যখন তোড়পাড় গোটা রাজ্য, সেই সময়ই বালুরঘাট কলেজের মহিলা হস্টেলের (Balurghat Girls Hostel) চরম অব্যবস্থায় (Problem) ছবি সামনে এল।

আবাসিকদের অভিযোগ, হস্টেলের জানলা (Balurghat Girls Hostel) দীর্ঘদিন আগেই ভেঙে পড়েছে। বারবার কর্তৃপক্ষকে জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে কোনওভাবে চটের বস্তা টাঙিয়ে তাঁরা নিজেদের আবরু রক্ষা করার ব্যবস্থা করছেন। কিন্তু এতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এছাড়াও হস্টেলে পানীয় জলের সমস্যাও রয়েছে। সেই সমস্যার সমাধানও এখন করেনি কর্তৃপক্ষ। ফলে ছাত্রীরা নিজেরাই জল কিনে খেতে বাধ্য হচ্ছেন।

আবাসিকদের অভিযোগ, বর্ষায় ভাঙা জানলা দিয়ে অনবরত বৃষ্টির জল ঢোকে ঘরে। তাতে বিছানা-পত্র ভিজে যায়। শীতকালে কনকন ঠান্ডা হাওয়া ঢোকে অবাধে।

বিজেপির মহিলা মোর্চার বালুরঘাট শহর মণ্ডল সভাপতি ইতি রায় সরকার এদিন আবাসিক ছাত্রীদের সঙ্গে কথা বলে জানান, বালুরঘাট কলেজের মহিলা হস্টেলের ছাত্রীরা বিভিন্ন অসুবিধার মধ্যে আছেন। কলেজ কর্তৃপক্ষকেই এর সুরাহা করতে হবে।

বিষয়টি নিয়ে বালুরঘাট কলেজের ছাত্রী আবাসের সুপারিনটেনডেন্ট কণিকা কর্মকার জিজ্ঞেস করা হলে তিনি জানান, বিষয়টি প্রিন্সিপাল স্যারকে জানানো হয়েছে । দ্রুত জানলা ঠিক করার ব্যবস্থা নেওয়া হবে।

মহিলা হস্টেলের ছাত্রীদের অসুবিধার কথা নিয়ে সবর হয়েছে বাম ছাত্র সংগঠন পিএস‌ইউ ও তৃণমূল ছাত্র পরিষদ। পিএস‌ইউ জেলা সদস্য শৌভিক সাহা জানান, হস্টেলের এমন দুর্দশার কথা কারও অজানা নয়। আন্দোলন বা ফেসবুক পোস্ট দিয়ে হোস্টেলের এমন অবস্থার প্রতিবাদ জানানো হয়েছে। তবে কর্তৃপক্ষ সেদিকে খেয়াল রাখেননি। এই বিষয়গুলির জন্য হস্টেলে থাকা ছাত্রীদের যাতে কোনও সম্মানহানি না সে বিষয়ে প্রশাসনের কাছে জানানো হবে।

টিএমসিপি জেলা সভাপতি অমরনাথ ঘোষ বলেছেন,কলেজে গার্লস হস্টেলের যে ছবি উঠে এসেছে এবিষয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হস্টেল মেরামতির কাজ দ্রুত শুরু হবে বলে তাঁরা আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুয়া: যাদবপুর-কাণ্ডে ধৃত দীপশেখরকেও 'ব়্যাগিং' করা হয়! সবার ১০ দিনের পুলিশি হেফাজত দিল আদালত


```