Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বালুরঘাটে নিজের সার্ভিস রিভলভার থেকে একনাগাড়ে গুলি চালিয়ে আত্মঘাতী বিএসএফ জওয়ান

দ্য ওয়াল ব্যুরো: শনিবার ভর সন্ধ্যাবেলায় তুলকালাম দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে (Balurghat)। নিজের সার্ভিস রিভলভার দিয়ে একের পর এক গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক বিএসএফ আধিকারিক (BSF army officer)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিএসএফ ক্যাম্পে। দক্

বালুরঘাটে নিজের সার্ভিস রিভলভার থেকে একনাগাড়ে গুলি চালিয়ে আত্মঘাতী বিএসএফ জওয়ান

শেষ আপডেট: 23 September 2023 18:56

দ্য ওয়াল ব্যুরো: শনিবার ভর সন্ধ্যাবেলায় তুলকালাম দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে (Balurghat)। নিজের সার্ভিস রিভলভার দিয়ে একের পর এক গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক বিএসএফ আধিকারিক (BSF army officer)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিএসএফ ক্যাম্পে।

দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের চকগোপাল বিওপিতে এই ঘটনা ঘটে। মৃত বিএসএফ জওয়ানের নাম ওমপ্রকাশ মীনা। রাজস্থানের বাসিন্দা এই জওয়ান বিএসএফ-এর ১৩৭ নম্বর ব্যাটেলিয়নের সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত ছিলেন। চকগোপাল বিওপিতে কর্মরত ছিলেন ওমপ্রকাশ নামের ওই জওয়ান।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় কাজ থেকে অন্যান্য দিনের মতোই ফিরেছিলেন ওমপ্রকাশ (BSF army officer)। আচমকা তাঁর ঘর থেকে গুলির শব্দ পাওয়া যায়। আওয়াজ শুনে ছুটে আসেন অন্যান্য আধিকারিকরা। দেখা যায় রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন ওই জওয়ান। তখনই তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি বালুরঘাট (Balurghat) জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ওমপ্রকাশকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

জানা গেছে, নিজের সার্ভিস রিভলভার থেকেই গুলি চালিয়েছিলেন ওমপ্রকাশ। একটানা ৪ রাউন্ড গুলি চালান তিনি। প্রতিটি গুলি নিজের বুক লক্ষ্য করেই চালিয়েছিলেন ওই জওয়ান। কিন্তু কেন এমন ঘটনা ঘটালেন ওমপ্রকাশ সে সম্পর্কে এখনও জানা যায়নি। সহকর্মী সহ অন্যান্য বিএসএফের উর্ধ্বতন আধিকারিকরাও রীতিমতো ধন্দে ওই জওয়ানের মৃত্যুর কারণ সম্পর্কে। শনিবার এই ঘটনার কথা জানাজানি হতেই, হাসপাতালে আসেন বালুরঘাট থানার আইসি সহ বিএসএফের একাধিক আধিকারিক। রবিবার ময়নাতদন্ত হবে ওই আধিকারিকের। তারপরই মৃত জওয়ানের দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

‘আমিই র‍্যাগিংয়ের শিকার’, যাদবপুরের নতুন উপাচার্যের দাবি ইচ্ছে করে কাজ করতে দিচ্ছে না পড়ুয়ারা


```