Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ব্যালট-খাম পড়ে ব্লক অফিসের বাইরে, পূর্বস্থলীতে ভোটের আগে শোরগোল

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন (panchayat election)। ইতিমধ্যে জেলায় জেলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ইভিএম, ব্যালট (ballots) নিয়ে পৌঁছে যাচ্ছেন ভোটকর্মীরাও। এরমধ্যেই পূর্ব বর্ধমানে মুখ খোলা অবস্থায

ব্যালট-খাম পড়ে ব্লক অফিসের বাইরে, পূর্বস্থলীতে ভোটের আগে শোরগোল

শেষ আপডেট: 7 July 2023 08:11

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন (panchayat election)। ইতিমধ্যে জেলায় জেলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ইভিএম, ব্যালট (ballots) নিয়ে পৌঁছে যাচ্ছেন ভোটকর্মীরাও। এরমধ্যেই পূর্ব বর্ধমানে মুখ খোলা অবস্থায় পড়ে থাকতে দেখা গেল পোস্টাল ব্যালট, খাম। ঘটনাটি ঘটেছে পূর্বস্থলীর (Purbasthali) ২ নম্বর ব্লক অফিসে। এভাবে ব্যালট পড়ে থাকতে দেখে স্বভাবতই শোরগোল পড়ে যায় এলাকায়।

ballots

সেই মুখ খোলা খাম, পড়ে থাকা ব্যালট বক্সের ছবি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিরোধীরা বলছেন, সিল করা না থাকলে তো ব্যালটের গোপনীয়তা বলে কিছুই থাকে না। ঘটনায় নির্বাচন কমিশন ও বিডিও অফিসের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা। সূত্রের খবর, ছবিগুলি প্রকাশ্যে আসার পরই ওই পোস্টাল ব্যালটগুলির খাম সিল করা হয়েছে। কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন বিডিও।

বিরোধীরা কী বলছেন? (ballots)

এই ব্যাপারে পাল্টা বিডিওকে প্রশ্ন করেছিলেন বিরোধীরা। এক বিজেপি নেতা জানান, বিডিওকে এই নিয়ে অভিযোগ জানাতে গেলে তিনি বলেন, কাজ করতে গেলে মানুষের ভুল ভ্রান্তি হতেই পারে। পরে সেগুলি সিল করে দেওয়া হয়েছে। তবে ওই সময়ে ব্যালট বদলে দেওয়া হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। একইসঙ্গে বিডিও যে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন, তা আর কখন দেখবেন বলেও হতাশা প্রকাশ করেছেন বিরোধী দলের নেতারা।

পৌঁছয়নি সেন্ট্রাল ফোর্স, বহু জায়গাতেই রাজ্য পুলিশকে নিয়ে বুথে যাচ্ছেন ভোটকর্মীরা


```