Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আত্রেয়ী নদীর তীর থেকে উদ্ধার গুচ্ছ গুচ্ছ ব্যালট পেপার! বিডিও অফিসে ঘেরাও বিজেপির

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: ভোটগণনা হয়ে গিয়েছে। ফলাফলও একপ্রকার ঘোষণা হয়ে গিয়েছে। তাঁর মধ্যে আত্রেয়ী নদীর ধারে (Riverside) উদ্ধার হল গুচ্ছ গুচ্ছ ব্যালট পেপার (Ballot Paper Rescue)। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের (South D

আত্রেয়ী নদীর তীর থেকে উদ্ধার গুচ্ছ গুচ্ছ ব্যালট পেপার! বিডিও অফিসে ঘেরাও বিজেপির

শেষ আপডেট: 14 July 2023 08:24

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: ভোটগণনা হয়ে গিয়েছে। ফলাফলও একপ্রকার ঘোষণা হয়ে গিয়েছে। তাঁর মধ্যে আত্রেয়ী নদীর ধারে (Riverside) উদ্ধার হল গুচ্ছ গুচ্ছ ব্যালট পেপার (Ballot Paper Rescue)। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের (South Dinajpure) কুমারগঞ্জে।

বৃহস্পতিবার আত্রেয়ী নদীর তীরের একটি জঙ্গলের মধ্যে কাদায় কাগজ পড়ে থাকতে দেখেন বটুন গ্রামের বাসিন্দারা। সামনে যেতেই বুঝতে পারেন, সেগুলি সাধারণ কাগজ নয়, ব্যালট পেপার Ballot Paper Rescue। শোরগোল পড়ে যায় গোটা গ্রামে।

বিজেপির দাবি, ওই ব্যালটগুলোতে তাদের দলীয় চিহ্নতে ছাপ মারা ছিল। তাঁদের অভিযোগ, এই ভাবেই ভোট প্রভাবিত করেছে তৃণমূল।

বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর জানান, এই ঘটনায় পরিষ্কার হয়ে গেল রাজ্যে ভোটের নামে প্রহসন হয়েছে। এভাবেই বিজেপির জয়ী প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে বলেই তিনি অভিযোগ করেন।যদিও তৃণমূল জেলা সহ সভাপতি সুভাষ চাকী এই অভিযোগকে 'ভিত্তিহীন' বলে দাবি করেছেন।

ঘটনাটি সামনে আসার পরেই কুমারগঞ্জ বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। রাতে উত্তাল হয়ে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী। অভিযোগ, বিজেপি কর্মীরা ডেপুটেশন দিতে গেলে তাদের বাধা দেওয়া হয়। এমনকী বিক্ষোভকারীদের হঠাতে লাঠিচার্জ করা হয় বলেও দাবি গেরুয়া শিবিরের। তাতে কয়েকজন বিজেপি কর্মী আহত হয়ে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

কোচবিহারে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, পাল্টা নন্দীগ্রাম যাচ্ছে তৃণমূল


```