Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জালে উঠল ব্যালটবাক্স! পুকুরে মাছ ধরছিলেন করণদিঘির মৎস্যজীবীরা

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: পুকুরে জাল ফেলেছিলেন মৎস্যজীবীরা। মাছ ধরার জন্য। সেই জালে (fishing net) উঠল ব্যালট বাক্স! (ballot box) ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ল উত্তর দিনাজপুরে। ভিডিওটি করণদিঘি ব্লকের বাজারগাঁও গ্রাম পঞ্চায়েতের বেলুয়া

জালে উঠল ব্যালটবাক্স! পুকুরে মাছ ধরছিলেন করণদিঘির মৎস্যজীবীরা

শেষ আপডেট: 29 July 2023 10:16

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: পুকুরে জাল ফেলেছিলেন মৎস্যজীবীরা। মাছ ধরার জন্য। সেই জালে (fishing net) উঠল ব্যালট বাক্স! (ballot box) ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ল উত্তর দিনাজপুরে। ভিডিওটি করণদিঘি ব্লকের বাজারগাঁও গ্রাম পঞ্চায়েতের বেলুয়া বুথের বলে জানা গেছে।

শুক্রবার ওই এলাকার একটি পুকুরে মাছ ধরছিলেন জেলেরা। সে সময় জালে ওঠে ওই ব্যালট বাক্স। বাক্সের গায়ে লেখা কেডিআই-২৫। ব্লক প্রশাসন সুত্রে জানা গেছে, ব্যালট বাক্স ছিনতাই হওয়ার অভিযোগে নতুন করে ভোট হয়েছিল ওখানে। তবে সেটি ছিল ২২৫ নম্বর বুথ। আর এখানে ব্যালট বাক্সে ২৫ লেখা থাকায় ধন্দে পড়েছেন তাঁরাও। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাক্সটি বাজেয়াপ্ত করে পুলিশ।

তবে করণদিঘির বিডিও নীতিশ তামাং জানান, ৮ তারিখ ভোটের পরেই তাঁরা জানতে পারেন ২৫ নম্বর বুথে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদের তিনটি ব্যালট বাক্সই লুঠ হয়েছে। অনেক খুঁজেও পাওয়া যায়নি। তাই ৯ তারিখ সব দলের প্রতিনিধিদের উপস্থিতিতেই ২৫ নম্বর বুথে নতুন করে ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়। সেইমতোই ১০ তারিখ ফের ভোট হয়। তিনি বলেন, “যে তিনটি ব্যালট বাক্স লুঠ হয়েছিল তার মধ্যে আগে একটি পাওয়া গেছিল। পুকুর থেকে আরেকটা বাক্স পাওয়া গেল। এখনও একটা বাক্সের খোঁজ মেলেনি।

ব্যালট বাক্সে লেখা নম্বর নিয়ে বিভ্রান্তিও দূর করেন বিডিও। তিনি বলেন, “পঞ্চায়েত পার্ট আর বিধানসভা পার্ট আলাদা। বাজারগাঁও গ্রাম পঞ্চায়েতের বেলুয়া বুথ বিধানসভা পার্টটা চাকুলিয়া পরে। ওখানে বুথ নম্বর ২২৫-২২৬ এমনভাবে গোনা হয়। আবার পঞ্চায়েত পার্টে ২৫-২৬ করে ধরা হয়। সেই কারণেই এই ধোঁয়াশা তৈরি হয়েছিল।”

মাস ঘুরতে চলল পঞ্চায়েত ভোট মিটেছে। কিন্তু এখনও বিভিন্ন জেলা থেকে মিলছে ব্যালট বাক্স (ballot box) উদ্ধারের খবর। এবার মৎস্যজীবীদের জালে উঠল ব্যালটবাক্স।

আরও পড়ুন: দিলীপ এত বছর দল করে ‘ঝুনঝুনি’ পেলেন, কেন বিজেপি ছেড়েছি এবার বুঝবে: বাবুল


```