Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুরীর পথে দুর্ঘটনায় মৃত্যু হুগলির তিন বাসিন্দার

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পুরীতে পুজো দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল হুগলির তিন বাসিন্দার (Balasore Road Accident)। ব্যান্ডেলের বালিকাটা থেকে দুই শিশু সহ আটজন রবিবার রাতে পুরী রওনা হয়েছিলেন। সোমবার ভোরে ওড়িশার (Odisha) বালেশ্বরের কাছে দ

পুরীর পথে দুর্ঘটনায় মৃত্যু হুগলির তিন বাসিন্দার

শেষ আপডেট: 7 November 2022 13:31

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পুরীতে পুজো দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল হুগলির তিন বাসিন্দার (Balasore Road Accident)। ব্যান্ডেলের বালিকাটা থেকে দুই শিশু সহ আটজন রবিবার রাতে পুরী রওনা হয়েছিলেন। সোমবার ভোরে ওড়িশার (Odisha) বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পরে পর্যটকদের স্করপিও গাড়িটি। একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। আহত হয় বাকিরা। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় পুলিশ।

মৃতরা হল শঙ্কর রাও(৫০) পার্বতী দাস (৪৮) ও গাড়িচালক ইব্রাহিম গাজি(২৭)। চালকের বাড়ি চুঁচুড়ার সোনাটুলি এলাকায়। ঘটনার খবর পাওয়ার পর ব্যান্ডেল থেকে ওড়িশার দিকে রওনা দেন পর্যটকদের পরিবারের সদস্যরা।

২ বান্ধবীর ঘরে ঢুকে যৌনাঙ্গে ছ্যাঁকা! ‘সমকামী’ অভিযোগ তুলে নৃশংস নির্যাতন মুর্শিদাবাদে

দুর্ঘটনায় মৃত শঙ্কর রাওয়ের মেয়ে প্রভা রাও বলেন, “পুরীর মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল বাবার। পরিবারের এবং পরিচিত কয়েকজনকে নিয়ে রাতে গাড়ি করে বেরিয়েছিল। সোমবার ওড়িশা থেকে খবর পাই দুর্ঘটনা হয়েছে।” পুজো দিতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যুর খবরে শোকের ছায়া ব্যান্ডেল ও সোনাটুলি এলাকায়।


```