
শেষ আপডেট: 30 May 2022 05:27
দ্য ওয়াল ব্যুরো: বকখালির (Bakkhali) সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল পঞ্চম শ্রেণীর এক ছাত্র। স্থানীয় আদি মাদ্রাসা কমিটি থেকে ছাত্রছাত্রীদের ঘুরতে নিয়ে যাওয়া হয়েছিল। সঙ্গে ছিলেন শিক্ষক। সেখানেই ঘটে মর্মান্তিক এই ঘটনা।
আরও পড়ুন: সান্দাকফুর পাহাড়ে ট্রেক করতে গিয়ে নিখোঁজ অশোকনগরের দুই যুবক! জঙ্গলে পথ হারিয়েছেন তাঁরা
জানা গেছে যে ছাত্র তলিয়ে গেছে তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে (Bakkhali)। নাম সাকিব হোসেন লস্কর। রবিবারই বেড়াতে গিয়েছিল তারা। আদি মাদ্রাসা কমিটির তরফ থেকে বেশ কয়েকজন ছাত্রকে ঘুরতে নিয়ে যাওয়া হয়েছিল। ঘুরতে গিয়েই বকখালির সমুদ্রে স্নান করতে নেমেছিল বাচ্চারা। নিখোঁজ ওই ছাত্রের সঙ্গে তার বন্ধুরাও ছিল। সমুদ্রের দিকে বেশি জলে এগিয়ে যাওয়ার কারণেই এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে। বন্ধুদের সঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ওই পড়ুয়া। তারপরেই জলের তোড়ে ভেসে যায়।
ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার তরফে ওই ছাত্রের খোঁজ চালানো হয়েছে রবিবার সারাদিন (Bakkhali)। সোমবার সকাল থেকেও জোরকদমে চলছে তল্লাশি। বকখালির সমুদ্রে নামানো হয়েছে স্পিডবোটও। তার মাধ্যমেই সমুদ্রে ভাসতে দেখা যায় ওই ছাত্রকে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গোটা পরিবারে শোকের নেমে এসেছে শোকের ছায়া।