
শেষ আপডেট: 19 June 2023 13:31
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের প্রথম দিনেই কলকাতার অফিসে হুলস্থুল কাণ্ড। বান্ধবীর সামনেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই যুবক আদতে বাগুইআটির বাসিন্দা। ২৮ বছর বয়সি যুবক বিবাহিত, তাঁর দুই সন্তানও আছে বলে জানা গেছে। সূত্রের খবর, সোমবার সকালে তিনি ময়দান এলাকার জওহরলাল নেহরু রোডের একটি বহুতলের তিন তলার একটি অফিসে এসেছিলেন। সঙ্গে তাঁর বান্ধবীও ছিলেন। সেখানেই দুজনের মধ্যে ঝামেলা বাঁধে বলে জানিয়েছেন প্রত্যক্ষ্যদর্শীরা। এরপরেই দুপুর ১২টা নাগাদ সকলের চোখের সামনে নিজের গায়ে আগুন লাগিয়ে দেন ওই যুবক।
তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীরের ৮০ শতাংশই পুড়ে গেছে বলে জানা গেছে। কেন ওই যুবক এমন কাণ্ড ঘটিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।
মল্লিক বাজারে বেআইনি দখল! রাস্তা আটকে দোকান কেন, পুরসভাকে উচ্ছেদের নির্দেশ