Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Bagtui: মানুষ পোড়া গ্রামে যেন মেলা বসেছে, ভিড়ের আশায় বাদাম-দই বেচতে এলেন সওদাগর-নীলু

শোভন চক্রবর্তীসুকমল শীল বগটুই: বুধবার সকাল ১১টা। বগটুইয়ের কবরস্থান পেরিয়ে মানুষ পোড়া গ্রামের দিকে হন্তদন্ত হয়ে হাঁটছেন এক ভদ্রলোক (Bagtui)। ডানহাতে একটা রিংয়ে বাদাম, লজেন্স, চিড়ে ভাজার প্যাকেট। পিঠের দিক করে রেখে হেঁটে চলেছেন। ব্যাপ

Bagtui: মানুষ পোড়া গ্রামে যেন মেলা বসেছে, ভিড়ের আশায় বাদাম-দই বেচতে এলেন সওদাগর-নীলু

শেষ আপডেট: 24 March 2022 07:26

শোভন চক্রবর্তী
সুকমল শীল

বগটুই: বুধবার সকাল ১১টা। বগটুইয়ের কবরস্থান পেরিয়ে মানুষ পোড়া গ্রামের দিকে হন্তদন্ত হয়ে হাঁটছেন এক ভদ্রলোক (Bagtui)। ডানহাতে একটা রিংয়ে বাদাম, লজেন্স, চিড়ে ভাজার প্যাকেট। পিঠের দিক করে রেখে হেঁটে চলেছেন।

ব্যাপার কী?

জিজ্ঞাসা করতেই বললেন, নাম সওদাগর শেখ। বাড়ি নলহাটি। বগটুইয়ে কী করছেন? হাসলেন সওদাগর। বললেন, “দিদি আসছেন, অনেক লোক হবে, ভাল বিক্কিরি হবে। তাই এসেছি”।

থামলেন না সওদাগর। বলেই চললেন, "দিদি বীরভূমে এলেই আমি যাই। প্রচুর বিক্কিরি হয়।" সওদাগরের কথার পিঠে প্রশ্ন করলাম, আর এমনিতে আপনি কী করেন? সওদাগর জানালেন, “বাসে বাসে বাদাম বেচি”।

কেন আসছেন দিদি? জানেন?

"সওদাগর বললেন, দিদি আসছেন জানি। কেন আসছেন জানি না।" সত্যি জানেন না? এত বড় ঘটনা… সওদাগর হাত জোড় করে বললেন, "বাদাম বেচে খাই। এত জানি না। এত বুঝি না।"

বগটুইয়ে আজ দাবদাহ। রাজনৈতিক উত্তাপের মতো আবহাওয়াও তপ্ত। ঠা ঠা রোদে দাঁড়িয়ে পুলিশকর্মীরা। কেউ কেউ জিরিয়ে নিচ্ছেন গাছের তলায়। তেমনই একটি গাছতলায় দেখা গেল জটলা। এগোতে দেখা গেল একজন দই বিক্রি করছেন। ভাঁড় ভাঁড় দই উবে যাচ্ছে মুহূর্তে।

যিনি দই বেচছেন তাঁর নাম নীলু ঘোষ। বাড়ি আহমেদপুরে। জানালেন, এইসব ঘটনার জন্য মাঝে তিনদিন এই মুলুক মুখো হননি। আজ এসেছেন। দিদি আসছেন। ভাল বিক্রিও হচ্ছে।

শুধু কি মমতা বন্দ্যোপাধ্যায়, বগটুইয়ে বুধবার সকাল থেকেই কলকাতা থেকে উজিয়ে আসছেন নেতারা। বুধবার সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এসেছিলেন। সেই সঙ্গে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়ক দল। বৃহস্পতিবার সেখানে বিজেপির সংসদীয় প্রতিনিধি দল যাওয়ার কথা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও বগটুই যাবেন এদিন।

বগটুই থেকে অনেক অনেক ক্রোশ দূরে এই সব টুকরো ছবির মতো গল্প পড়লে কারও কারও বা মনে হতে পারে, এ কোন দেশে রয়েছি। আটটা মানুষকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হল, অথচ সেখানেই যেন মেলা বসে গেছে! কিন্তু বাস্তব হল, এটাই গ্রাম বাংলার জীবনের জল-ছবি। সওদাগর, নীলু ঘোষরা এমন দিনের অপেক্ষায় থাকেন, যখন লোক হবে, দু পয়সার বিক্রি হবে। ওঁদের সংসারে পেটের আগুন যে বুজবে তা দিয়েই।


```