Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

Bagtui: আগেই কথা দিয়েছিলেন, আজ নিহতদের পরিবারের ১০ জনকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: বগটুই (Bagtui) গণহত্যার পরে সেখানে গিয়ে ক্ষতিপূরণ বিলি করে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিয়েছিলেন চাকরির প্রতিশ্রুতি। এবার সেই চাকরির নিয়োগপত্রও তুলে দিলেন ১০ জনের হাতে। আজ, সোমবার নবান্ন থেকে ভার্চুয়াল অনুষ্

Bagtui: আগেই কথা দিয়েছিলেন, আজ নিহতদের পরিবারের ১০ জনকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 4 April 2022 10:21

দ্য ওয়াল ব্যুরো: বগটুই (Bagtui) গণহত্যার পরে সেখানে গিয়ে ক্ষতিপূরণ বিলি করে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিয়েছিলেন চাকরির প্রতিশ্রুতি। এবার সেই চাকরির নিয়োগপত্রও তুলে দিলেন ১০ জনের হাতে। আজ, সোমবার নবান্ন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে যোগ দেন বীরভূমের জেলাশাসকের দফতরে। সেখানেই নিহতদের পরিবারের সদস্যদের হাতে নিয়োগপত্র তুলে দেন জেলাশাসক।

নিহতদের পরিবারের সমস্ত সদস্য যাতে সরকারি ভাতা ও সুযোগসুবিধাগুলি ঠিকমতো পান, তাও দেখার জন্য নির্দেশ দিয়েছেন সরকারিভাবে।

ঘটনার পরে বগটুইয়ে গিয়ে হাতে হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে দশটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তা আবার করে বানানোর জন্য ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেন তিনি। তবে সেই ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে রীতিমতো দর কষাকষি হয় দিদির সঙ্গে। ক্ষতিগ্রস্তরা ১ লাখের কথা শুনে বলে ওঠেন, ‘দিদি এক লাখে হবে না।’ তাঁদের দাবি শুনে মমতা বলেন, ‘ঠিক আছে, একে না হলে দুই করে দেব।’

বগটুইয়ে দাঁড়িয়ে চাকরির ঘোষণাও করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি একটা ঘোষণা করতে চলেছি। আমি জানি, কারও জীবন চলে গেলে চাকরি দিয়ে বা অর্থ দিয়ে তা পূরণ করা যায় না। কিন্তু জীবন তো কাটাতে হবে। তাই নিহতদের পরিবারের একজনকে চাকরি দেবে সরকার। মুখ্যমন্ত্রীর বিশেষাধিকার প্রয়োগ করে চাকরি দেওয়া হবে। প্রথম বছর ১০ হাজার টাকা বেতন মিলবে সেই চাকরিতে। ১ বছর পর চাকরি স্থায়ী হবে।

তার পরে দিন দশেক কেটেছে। আজই নিয়োগপত্র পেলেন বগটুইয়ের ১০ জন।

হরিয়ানার খাপ পঞ্চায়েত বাংলায়! গ্রাম কমিটির ফতোয়া ঘিরে বিতর্ক মহিষাদলে


```