Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

Bagtui CBI: গণহত্যায় অন্যতম অভিযুক্ত লালন পলাতক, তালা ভেঙে তার বাড়িতে ঢুকল সিবিআই

দ্য ওয়াল ব্যুরো: বগটুইকাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখের বাড়ি বৃহস্পতিবার সিল করে দিল সিবিআই (Bagtui CBI)। এদিন তালা ভেঙে সেই বাড়িতে ঢোকেন সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। ভিতরে তল্লাশি চালানো হয়। এরপরই বাড়ি সিল করে দেওয়া হয়। আরও পড়

Bagtui CBI: গণহত্যায় অন্যতম অভিযুক্ত লালন পলাতক, তালা ভেঙে তার বাড়িতে ঢুকল সিবিআই

শেষ আপডেট: 31 March 2022 09:41

দ্য ওয়াল ব্যুরো: বগটুইকাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখের বাড়ি বৃহস্পতিবার সিল করে দিল সিবিআই (Bagtui CBI)। এদিন তালা ভেঙে সেই বাড়িতে ঢোকেন সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। ভিতরে তল্লাশি চালানো হয়। এরপরই বাড়ি সিল করে দেওয়া হয়।

আরও পড়ুন: বেআইনি নিয়োগে কলকাঠি! ‘এসএসসি-র প্রাক্তন উপদেষ্টাকে আজই জেরা করবে সিবিআই’: হাইকোর্ট

বগটুই গ্রামে গত সোমবার যে নৃশংস গণহত্যার ঘটনা ঘটেছে সেই ঘটনার পিছনে লালন শেখের হাতও রয়েছে বলে সিবিআইয়ের কাছে খবর এসেছে। বিভিন্ন জায়গায় জিজ্ঞাসাবাদ করে এই নাম তাঁরা পেয়েছেন। তারপর থেকেই লালন শেখকে খুঁজছে সিবিআই। সে পলাতক। এদিন বগটুইয়ে তার বাড়িতে যায় সিবিআইয়ের টিম।

সিবিআই সূত্রের খবর, লালন শেখের বাড়ির ভিতর থেকে সিসিটিভি-র হার্ডডিস্ক নিতে চেয়েছিল সিবিআই। কিন্তু দেখা যায় হার্ডডিস্ক খুলে নিয়েই সে পালিয়েছে। একটি কুকুরও ছিল সেই বাড়িতে। কুকুরটিকে প্রতিবেশীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া ওই বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র সিবিআই হাতে পেয়েছে বলে খবর।

বগটুই কাণ্ডের তদন্তভার নেওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। গ্রামের বাসিন্দা, প্রত্যক্ষদর্শী প্রমুখ বিভিন্ন বয়ানে অভিযুক্তের তালিকায় প্রথম সারিতেই রয়েছে লালন শেখের নাম। তাই তাকে ধরতে আপাতত উঠে পড়ে লেগেছেন গোয়েন্দারা।


```