Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

Bagtui CBI: অভিশপ্ত সেই রাতে প্রচুর পেট্রোল কেনা হয়েছিল কি? বগটুইয়ের পেট্রোলপাম্পে ঘুরে এল সিবিআই

দ্য ওয়াল ব্যুরো: গত ২১ মার্চ অভিশপ্ত রাত নেমেছিল বীরভূমের বগটুই গ্রামে। প্রথমে চায়ের দোকানে বসে বসে খুন হয়ে গেছিলেন এলাকার দাপুটে তৃণমূল নেতা ভাদু শেখ। আর সেই রাতেই আগুনে জ্বলে উঠেছিল বগটুইয়ের একের পর এক বাড়ি। ঝলসে মৃত্যু হয়েছিল একাধ

Bagtui CBI: অভিশপ্ত সেই রাতে প্রচুর পেট্রোল কেনা হয়েছিল কি? বগটুইয়ের পেট্রোলপাম্পে ঘুরে এল সিবিআই

শেষ আপডেট: 4 April 2022 15:49

দ্য ওয়াল ব্যুরো: গত ২১ মার্চ অভিশপ্ত রাত নেমেছিল বীরভূমের বগটুই গ্রামে। প্রথমে চায়ের দোকানে বসে বসে খুন হয়ে গেছিলেন এলাকার দাপুটে তৃণমূল নেতা ভাদু শেখ। আর সেই রাতেই আগুনে জ্বলে উঠেছিল বগটুইয়ের একের পর এক বাড়ি। ঝলসে মৃত্যু হয়েছিল একাধিক মানুষের। সেই ঘটনার তদন্ত করতে গিয়ে এবার পেট্রোল পাম্পে ঢুঁ মারল সিবিআই (Bagtui CBI)।

আরও পড়ুন: 'পণ দিয়ে কুৎসিত মেয়েকেও বিদায় করা যায়!' পাঠ্যবইতে জ্বলজ্বল করছে পিতৃতন্ত্র

হাইকোর্টের নির্দেশেই বগটুই গণহত্যা কাণ্ডের তদন্ত করছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দারা কোনও দিক বাদ রাখছেন না। স্থানীয়দের জেরা থেকে শুরু করে সিসিটিভি ফুটেজ, আক্রান্তদের বয়ান রেকর্ড সবই চলছে। এবার পেট্রোল পাম্পে গিয়ে সিবিআই তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করলেন সেখানকার কর্মীদের।

বগটুই গ্রামে সেই রাতে ঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল পেট্রোল ঢেলে, তেমনটাই দাবি স্থানীয়দের। সিবিআই কর্তারা এদিন গ্রামসংলগ্ন পেট্রোল পাম্পে গিয়ে সেখানকার কর্মীদের জিজ্ঞেস করেন সেদিন রাতে বা তার আগে কেউ বা কারা প্রচুর পরিমাণে পেট্রোল কিনেছিল কিনা। খতিয়ে দেখা হয়েছে সেই পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজও।

যদিও পেট্রোল পাম্পে জিজ্ঞাসাবাদ করে কী তথ্য মিলেছে, তা জানায়নি সিবিআই। তবে তদন্তে যে তারা কোনও ফাঁক রাখছেন না তা বারবার সামনে আসছে। এদিন বগটুইয়ের ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে এখনও পর্যন্ত, তাঁদেরও জেরা করেছে সিবিআই।


```