Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বগটুই কাণ্ড: আদালতে ফের চার্জশিট পেশ করল সিবিআই, নাম রয়েছে আরও ৮ জনের

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: বগটুই কাণ্ডে (Bagtui Case) রামপুরহাট আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। সেদিনের সেই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিক লোককে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। এবার তাদের মধ্যে আট

বগটুই কাণ্ড: আদালতে ফের চার্জশিট পেশ করল সিবিআই, নাম রয়েছে আরও ৮ জনের

শেষ আপডেট: 21 November 2022 11:35

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: বগটুই কাণ্ডে (Bagtui Case) রামপুরহাট আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। সেদিনের সেই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিক লোককে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। এবার তাদের মধ্যে আটজনের নাম চার্জশিটে রয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

বগটুই কাণ্ডে সিবিআই এর আগে দেওয়া চার্জশিটে ১৬ জনের নাম দিয়েছিল। এবার সেই তালিকায় যোগ হল আরও আটজনের নাম। সিবিআই সূত্রে খবর, জামিরুল শেখ, কাইরুল শেখ, আসিফ শেখ, বুলু শেখ, বিকির আলি, নুর আলি, শের আলি এবং জোসিফ হোসেন। আরও খবর, এরা সকলেই শাসক দলের সঙ্গে জড়িত। এই নিয়ে মোট ২৪ জনের নাম জড়াল এই কাণ্ডে।

গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই মোড়ে তৃণমূল নেতা তথা প্রাক্তন উপপ্রধান ভাদু শেখের উপর হামলা হয়। খুন হন তিনি। এরপর সেই রাতেই বগটুই গ্রামে ঘটে যায় সেই ভয়াবহ গণহত্যা। শ্মশানের চেহারা নেয় গোটা গ্রাম। এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে দেয় হাইকোর্ট।

বগটুইয়ের রোমহর্ষক ঘটনার পর যখন বাংলার রাজনীতি আন্দোলিত, সেই সময় ওই গ্রামে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি মৃতদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা করেছিলেন।

দু'বছরের শিশুর কান্না শুনে দরজা ভেঙে উদ্ধার মা-বাবার দেহ


```