Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

Bagtui Anger: 'ফোন করেছি আসেননি, এখন বাড়িতে ঢুকতে দিচ্ছেন না!' পুলিশের উপর ক্ষুব্ধ মৃতদের পরিবার

সুকমল শীল 'মাত্র আড়াই মাস আগে শাদি হয়েছিল, জামাইটোকেও ছাড়ল না!' বলতে বলতে চোখ ছলছল করছিল বয়স্ক মহিলার। অন্যদিকে শুকতারা বিবি সমানে চিৎকার করে বিলাপ করছেন, 'ওদের ফাঁসি চাই। কোনও টাকায় এই ক্ষতিপূরণ হয় না। একটাই ইনসাফ, ফাঁসি।' জানালেন, ক্ষ

Bagtui Anger: 'ফোন করেছি আসেননি, এখন বাড়িতে ঢুকতে দিচ্ছেন না!' পুলিশের উপর ক্ষুব্ধ মৃতদের পরিবার

শেষ আপডেট: 24 March 2022 10:38

সুকমল শীল

'মাত্র আড়াই মাস আগে শাদি হয়েছিল, জামাইটোকেও ছাড়ল না!' বলতে বলতে চোখ ছলছল করছিল বয়স্ক মহিলার। অন্যদিকে শুকতারা বিবি সমানে চিৎকার করে বিলাপ করছেন, 'ওদের ফাঁসি চাই। কোনও টাকায় এই ক্ষতিপূরণ হয় না। একটাই ইনসাফ, ফাঁসি।' জানালেন, ক্ষতিপূরণের চেক পেলেও খুশি নন ওঁরা (Bagtui Anger)।

মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরই হাতে 'দোষীদের শাস্তি চাই' লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান স্বজনহারানো মহিলারা। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। সেখানেই তাঁরা জানান, আমরা ক্ষতিপূরণ পেয়েছি। কিন্তু এই ক্ষতিপূরণ দিয়ে কী করব? যতদিন না দোষীদের ফাঁসি হচ্ছে, আমরা শান্তি পাব না।

যে বাড়ির ঘরটিতে একসঙ্গে সাতজনকে পুড়িয়ে মারা হয়েছে সেখানে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শুকতারারা (Bagtui Anger)। পোড়া বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে। শুকতারা জানালেন, সেদিন আমি অনেককে নিয়ে পালিয়ে গেছিলাম। কিন্তু এদের নিয়ে যেতে পারিনি। আমি আর আমার দিদি বেঁচে গেছি। সেখানে ঢুকতে চাইলে পুলিশ শুকতারাকে বাধা দিতেই ফুঁসে ওঠেন তিনি। বলেন, 'সেদিন তো হাজারবার ফোন করেছিলাম। আপনারা আসেননি। একঘণ্টা আগেই ফোন করেছি। একটু আগে এলেই আমরা বেঁচে যেতাম।' এরপর ফের পোড়া বাড়ির দিকে তাকিয়ে মহিলাদের সমবেত কান্নার রোল ওঠে।

ভাদু শেখের স্ত্রী ট্যাবলা বিবির সঙ্গে দেখা করেননি মুখ্যমন্ত্রী। তিনি দেখা না করে চলে গেছেন শুনে স্বামীহারা ট্যাবলা কিছুক্ষন ফ্যালফ্যাল করে চেয়ে থেকে বাড়ি চলে যান। ভাদুর বাড়ির সামনের আইসক্রিম কলের মালিক নাদিবুল হাসান বললেন, 'আমি সকালে আসি, রাতে চলে যায়। কী ঘটেছে জানি না। তবে পুলিশ সক্রিয় থাকলে এই ঘটনা হত না।' একই কথা গ্রামেরই টোটোচালক বাবর আলির। পঞ্চায়েতের কলে স্নান করতে করতে বললেন, 'আমি কিছুই জানি না। তবে শুনেছি পুলিশ সময়ে আসেনি।'

রাজ্যের প্রশাসনিক প্রধান, মুখ্যমন্ত্রী এদিন বগটুই গ্রামে এসে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছেন (Bagtui Anger)। গোটা গ্রাম পুলিশে ছয়লাপ। তা সত্ত্বেও গ্রাম প্রায় ফাঁকা। বহু বাড়িতে তালা। কেউ ফেরার সাহস দেখাননি। যারা এদিন ফিরেছেন প্রত্যেকের চোখেমুখে আতঙ্কের ছাপ। দূরে একটি বাড়িতে বসে মেয়ে ও শাশুড়ির সঙ্গে দুপুরের খাবার খাচ্ছিলেন হাসেন বানু। তিনি পেশায় পরিচারিকা। বললেন, 'আমরা একটু পরেই চলে যাব। ঘটনার পর থেকে আর আমরা রাতে থাকছি না।' কী ঘটেছিল, কেউ মুখ খুলেছেন না কেন? ভাদু শেখ কেমন মানুষ ছিলেন? সব প্রশ্নের উত্তরেই চুপ ছিলেন হাসেন।

১০ দিনের জন্য পুলিশের ছুটি বাতিল, বেআইনি অস্ত্র-বোমা উদ্ধারে বেনজির তল্লাশির নির্দেশ নবান্নর

আনারুলের বাড়ি ঘিরল অনুগামীরা, '১০ হাজার লোককে গ্রেফতার করলে দাদাকে ছোঁয়া যাবে'

বগটুইয়ের দুই শিশু গেল কই? নাতিদের এখনও খুঁজে বেড়াচ্ছেন সেই মিহিলাল

বগটুইয়ে পোড়া বাড়ির লোকেদের হাতে হাতে চেক বিলি মমতার, ক্ষতিপূরণ নিয়ে দর কষাকষি


```