Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহ, প্রতিবেশীকে কুপিয়ে খুন করল বাগদার যুবক

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: স্ত্রীর সঙ্গে প্রতিবেশী যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে, এমনটাই সন্দেহ ছিল। শুধুমাত্র সেই সন্দেহের বশেই প্রতিবেশীকে কুপিয়ে খুন করল এক ব্যক্তি (Bagda man kills neighbor)। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদার

স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহ, প্রতিবেশীকে কুপিয়ে খুন করল বাগদার যুবক

শেষ আপডেট: 21 August 2023 09:37

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: স্ত্রীর সঙ্গে প্রতিবেশী যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে, এমনটাই সন্দেহ ছিল। শুধুমাত্র সেই সন্দেহের বশেই প্রতিবেশীকে কুপিয়ে খুন করল এক ব্যক্তি (Bagda man kills neighbor)।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদার নাটাবেরিয়া কুজারবাগী সরদার পাড়া এলাকায়। মৃতের নাম রঞ্জিত বালা। অভিযুক্তের নাম অঘোর বিশ্বাস। মৃতের স্ত্রী ঊষা বালা জানিয়েছেন, অঘোর বিশ্বাস তাঁদের প্রতিবেশী। তিনি আরও জনিয়েছেন, অঘোর বিশ্বাস সন্দেহ করত, তার স্ত্রীর সঙ্গে ঊষার স্বামী রঞ্জিত বালার পরকীয়া সম্পর্ক আছে। দুজনে নাকি ফোনে কথা বলত নিয়মিত (extra marital affair)।

সেই নিয়েই সোমবার সকালে বচসা বাঁধে। কথা কাটাকাটির মধ্যেই রঞ্জিত বালাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে অঘোর বিশ্বাস। রঞ্জিত বালার বুকে এবং হাতে গুরুতর আঘাত লাগে এবং রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে পড়ে যান। এরপর স্ত্রী ঊষা এবং স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা রঞ্জিত বালাকে মৃত বলে ঘোষণা করেন। (Bagda man kills neighbor)

রঞ্জিত বালার মেয়ে মৌসুমী বালা জানিয়েছেন, 'আমি এখানে থাকি না, চার দিন হল বাড়িতে আছি। সকালে ঘরে ছিলাম। বাবা বাড়ির উঠোনে মুরগির খাঁচা তৈরি করছিল। হঠাৎ ঘরের ভেতর থেকে শুনতে পাই মা চিৎকার করছে। বাইরে এসে দেখি বাবার বুকে, হাতে আঘাতের চিহ্ন, পাশে ধারালো অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে অঘোর বিশ্বাস। এরপর সে পালিয়ে যায়। এলাকার কয়েকজন মিলে বাবাকে হাসপাতালে নিয়ে যায়।'

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অঘোর বিশ্বাস রঞ্জিত বালার প্রতিবেশী । গ্রামের সবার সঙ্গেই নাকি অভিযুক্ত একই ধরনের আচরণ করে। কিছু হলেই দা দিয়ে কোপাতে আসে। এর আগেও এলাকায় বেশ কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে, এমনকী, নিজের শ্বশুর-শাশুড়িকেও কুপিয়েছে বলে অভিযোগ পাড়া-প্রতিবেশীদের।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগদা থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পর উত্তেজিত জনতা অঘোর বিশ্বাসের বাড়ি ভাঙচুর করে৷ প্রাথমিকভাবে পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

২৪ সপ্তাহের নাবালিকার গর্ভপাতের অনুমতি দিল হাইকোর্ট! এসএসকেএম-কে নির্দেশ দ্রুত বোর্ড গঠনের


```