Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইনফোসিসের চেয়ারম্যানের নামে হাতি ছানার নাম 'সুধা', সিদ্ধান্ত চিড়িয়াখানার

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর চিড়িয়াখানায় এক হাতি শাবকের জন্ম হয়েছে। এবার তার নামকরণের পালা। বানেরঘাটা বায়োলজিকাল পার্ক ঠিক করেছে, সেই হাতি ছানার নাম রাখা হবে সুধা। ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারম্যান সুধা মূর্তির সঙ্গে মিলিয়েই হবে নামকরণ। বণ্যপ

ইনফোসিসের চেয়ারম্যানের নামে হাতি ছানার নাম 'সুধা', সিদ্ধান্ত চিড়িয়াখানার

শেষ আপডেট: 28 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর চিড়িয়াখানায় এক হাতি শাবকের জন্ম হয়েছে। এবার তার নামকরণের পালা। বানেরঘাটা বায়োলজিকাল পার্ক ঠিক করেছে, সেই হাতি ছানার নাম রাখা হবে সুধা। ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারম্যান সুধা মূর্তির সঙ্গে মিলিয়েই হবে নামকরণ। বণ্যপ্রাণী সংরক্ষণের জন্য ইনফোসিস যেভাবে কাজ করে তার প্রতি সম্মান দেখাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আর সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এই ব্যাপারে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে তাঁর সহমতও জানিয়েছেন সুধা মূর্তি।

আরও পড়ুন

এক দেশ-এক ভোটের পথে কেন্দ্র? একটিই ভোটার তালিকার লক্ষ্যে বৈঠক প্রধানমন্ত্রীর দফতরে

সুধার জন্ম হয়েছে গত ১৭ অগস্ট। মা ৪৫ বছরের সুবর্ণা। বেঙ্গালুরুর এই চিড়িয়াখানায় এনিয়ে হাতির সংখ্যা হল ২৫। সুধার জন্মদিনের পর পরই ১৯ অগস্ট ছিল ইনফোসিসের চেয়ারম্যান সুধা মূর্তির জন্মদিন। সেদিন বিখ্যাত লেখিকা, কম্পিউটার বিজ্ঞানী তথা সমাজকর্মী সুধা ৭০ বছরে পা দিয়েছেন। তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসের অধীনস্থ সমাজসেবামূলক কাজের সংস্থা ইনফোসিস ফাউন্ডেশন। বেঙ্গালুরুর বানেরঘাটা বায়োলজিকাল পার্ককেও বরাবর সাহায্য করে ইনফোসিস ফাউন্ডেশন। চিড়িয়াখানায় বাঘ থেকে জিরাফের থাকার জায়গা তৈরিতেও সাহায্য করে ইনফোসিস। চিড়িয়াখানায় পশুদের জন্য পানীয় জলের ব্যবস্থা থেকে কর্মীদের জন্য নানা কাজে এগিয়ে আসে সংস্থা। সেই কারণেই ফাউন্ডেশনের চেয়ারপার্সন সুধা মূর্তির নামে নবজাত হাতির নামকরণের সিদ্ধান্ত বলে জানিয়েছেন চিড়িয়াখানার এক্সিকিউটিভ ডিরেক্টর বনশ্রী বিপিন সিং। সুধা মূর্তি নিজেও এই চিড়িয়াখানার উন্নয়নের কাজ তদারকি করতে একাধিকবার এসেছেন বলে জানিয়েছেন বনশ্রী বিপিন সিং। তিনি বলেন, কর্নাটকের গড়গেও একটি ছোট চিড়িয়াখানা তৈরিতে সাহায্য করেছেন সুধা মূর্তি। এসব কথা মাথায় রেখেই তাঁর নামে হাতির নামকরণ হচ্ছে। জানা গিয়েছে, সরকার পরিচালিত ৭৩১.৮৮ হেক্টর জমি নিয়ে তৈরি এই চিড়িয়াখানায় ১০১ প্রজাতির প্রায় ২,৩০০ পশুপাখি রয়েছে।

```