Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

মন্ত্রিসভায় রদবদলের মধ্যেই বাবুলের পোস্ট, ‘শূকরের সঙ্গে মারপিট কোরো না!’

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য মন্ত্রিসভায় একটা ছোট রদবদল হবে। নতুন কোনও মুখ আসবে না। শুধু পুরনোদের মধ্যে সামান্য দফতর বদল (reshuffle) হবে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়ে রাজভবনে পাঠিয়েও দিয়েছেন। কিন্তু সেই ঘটনাপ্রবাহের

মন্ত্রিসভায় রদবদলের মধ্যেই বাবুলের পোস্ট, ‘শূকরের সঙ্গে মারপিট কোরো না!’

শেষ আপডেট: 7 September 2023 14:04

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য মন্ত্রিসভায় একটা ছোট রদবদল হবে। নতুন কোনও মুখ আসবে না। শুধু পুরনোদের মধ্যে সামান্য দফতর বদল (reshuffle) হবে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়ে রাজভবনে পাঠিয়েও দিয়েছেন। কিন্তু সেই ঘটনাপ্রবাহের মধ্যে হয়তো কাকতালীয় ভাবে পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়র একটি সোশাল পোস্ট (Babul Supriyo Social post) নবান্নে অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে। তাতে বাবুল লিখেছেন, জ্ঞানীগুণী মানুষের দুটি মন্ত্র আমি মেনে চলি। এক, শূকরের সঙ্গে মারপিট কোরো না। কারণ জিতলেও তোমার গায়ে কাদা লাগবে। আর দুই, বোকা লোকের সঙ্গে তর্ক কোরো না। সে তোমাকে প্রথমে তার স্তরে নামিয়ে আনবে। তার পর তার সেই নিম্ন মানের অভিজ্ঞতা দিয়ে তোমাকে হারিয়ে দেবে।

কদিন আগে এই বাবুল সুপ্রিয়কেই দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের বাইরে অপর মন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে বিতণ্ডায় জড়াতে। বাবুল পর্যটন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। আর ইন্দ্রনীল আগে পর্যটন মন্ত্রী ছিলেন। কিন্তু বাবুল মন্ত্রিসভায় আসার পর ইন্দ্রনীলের সেই দফতর চলে যায়। তিনি এখন কারিগরী শিক্ষা এবং তথ্য ও সংস্কতি দফতরের প্রতি মন্ত্রী। সেদিন মন্ত্রিসভার বৈঠক থেকে বেরিয়ে বাবুল ইন্দ্রনীলকে বলেছিলেন, “তুমি কেন আমার দফতরের কাজে নাক গলাচ্ছ?” আবার ইন্দ্রনীল বলেছিলেন, “তোর যা বলার সে মমতাদিকেই বল।”

নবান্ন সূত্রের মতে, বাবুল পর্যটন দফতরের দায়িত্ব পাওয়ার পর থেকেই ইন্দ্রনীলের সঙ্গে তাঁর সম্পর্কের শৈত্য চলছে। বাবুল ঘরোয়া আলোচনায় অনেককে বলেছেন, ইন্দ্রনীল তাঁর দফতরের কাজকর্ম নিয়ে দিদির কান ভারী করছে। আবার সে সব অস্বীকার করছেন ইন্দ্রনীল। এরই মধ্যে দেখা যায়, পশ্চিমবঙ্গ পর্যটন নিগমে ইন্দ্রনীল সেনকে চেয়ারম্যান পদে নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী।

অনেকে মনে করছেন, মমতা যে রদবদল করতে চলেছেন, তাতে পর্যটন দফতর বাবুলের হাতছাড়া হতে পারে (Babul Supriyo Social post)। সেই দফতরের দায়িত্ব ইন্দ্রনীল পাবেন কিনা সেটা অবশ্যই দেখার।

মন্ত্রিসভার রদবদলের ব্যাপারে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তাঁর প্রস্তাব রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পাঠিয়েছেন। তবে তিন ধরে সেই প্রস্তাব নিয়ে বসে রয়েছেন রাজ্যপাল। তিনি এখনও সই করে নবান্নে পাঠাননি বলেই খবর।

আরও পড়ুন: কুন্তল ঘোষের চিঠি মামলা: সিবিআইয়ের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে


```