Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

'গ্রেফতার, বিচার হোক, সেইসঙ্গে আমাদের সবার হাতে চক ডাস্টার উঠুক' বললেন ববিতা

দ্য ওয়াল ব্যুরো: 'পার্থর গ্রেফতারি টাকা উদ্ধার আমাদের জয় নয়, জয় তখনই হবে, যখন বঞ্চিত সবাই যখন চাকরি পাবে।' এসএসসি চাকরি প্রার্থীদের হয়ে এই কথায় বললেন ববিতা সরকার (Babita Sarkar)। এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্

'গ্রেফতার, বিচার হোক, সেইসঙ্গে আমাদের সবার হাতে চক ডাস্টার উঠুক' বললেন ববিতা

শেষ আপডেট: 24 July 2022 09:06

দ্য ওয়াল ব্যুরো: 'পার্থর গ্রেফতারি টাকা উদ্ধার আমাদের জয় নয়, জয় তখনই হবে, যখন বঞ্চিত সবাই যখন চাকরি পাবে।' এসএসসি চাকরি প্রার্থীদের হয়ে এই কথায় বললেন ববিতা সরকার (Babita Sarkar)।

এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এসএসসি দুর্নীতির বিরুদ্ধে বঞ্চিত চাকরি প্রার্থীরা টানা আন্দোলন করছেন মেয়ো রোডের গান্ধী মূর্তির পাদদেশে। আদালতের নির্দেশে চাকরি মেলার পরও সেই আন্দোলনে শরিক ববিতা। তিনি চান, সবাই চাকরি পাক।

ববিতা সরকার তৃণমূলের মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী বিরুদ্ধে আইনি লড়াই করে নিজের হকের চাকরি পেয়েছেন। দিন কুড়ি আগেই তিনি অঙ্কিতা অধিকারীর স্কুলেই রাষ্ট্রবিজ্ঞানের সহ-শিক্ষিকা হিসাবে চাকরিতে যোগ দিয়েছেন। তারমধ্যেই এসএসসি দুর্নীতি (SSC Scam) মামলায় গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। অনেকেই মনে করছে এই জয় বঞ্চিত চাকরি প্রার্থীদের জয়। তাদের আন্দোলনের জয়। কিন্তু ববিতা ববিতা সরকার বলেন,'রাস্তা ও ফুটপাত থেকে আন্দোলনরত চাকরি প্রার্থীরা যেদিন চক ডাস্টার তুলে নেবে সেদিন আমাদের জয় হবে।'

ববিতার কথায়, '২০১৯ সাল থেকে রোদ ঝড় বৃষ্টিতে আন্দোলন চালাচ্ছেন এসএসসি চাকরি প্রার্থীরা। আমি যেমন চাকরি পেয়েছি, তেমনই বঞ্চিত চাকরি প্রার্থীরা যেদিন চাকরি পাবে সেদিন তাদের জয়ও হবে।'

তবে এই মামলার অগ্রগতি হচ্ছে বলে মনে করছেন ববিতা-সহ আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, এসএসসি দুর্নীতির মামলা চলছে। মামলার অগ্রগতিতে আমরা খুশি। আমাদের বিশ্বাস একদিন প্রকৃত অপরাধীরা শাস্তি পাবে এবং বঞ্চিতরা চাকরি পাবে।

ববিতা পরেশ কন্যার চাকরির দুর্নীতি নিয়ে মামলা করেছিলেন। সেই মামলায় প্রথমে সিবিআই পরেশকে হাজিরার নির্দেশ দেয় হাইকোর্ট। পরবর্তীতে অঙ্কিতাকে বরখাস্ত করে। গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়ে অঙ্কিতার স্কুলেই চাকরিতে যোগ দেন ববিতা। এরপরই আশার আলো দেখতে শুরু করেছেন বাকি চাকরি প্রার্থীরাও।

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর বঞ্চিত চাকরি প্রার্থীরা আশার আলো দেখছেন বলে মনে করেন ববিতা। তবে তিনি বলেন, 'এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করাতে আমাদের খুশি অখুশি হওয়ার কোন বিষয়ই নেই। আমরা চাই সবাই চাকরি পাক।'

মন্ত্রী গ্রেফতার, অতঃপর…


```