Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দোতলা বাড়ি-গাড়ি থেকেও নাম রয়েছে আবাস যোজনায়! সার্ভে করতে গিয়ে তাজ্জব ওসি

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কয়েকদিন ধরে আবাস যোজনা নিয়ে বিতর্ক ( Awas Yojana Controversy ) চলছে। অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা সার্ভে করতে গিয়ে গ্রামবাসীদের কাছ থেকে হুমকি পেয়েছেন। বিক্ষোভ,পথ অবরোধ সবই হয়েছে। কিন্তু আবাস যোজনার সার্ভে

দোতলা বাড়ি-গাড়ি থেকেও নাম রয়েছে আবাস যোজনায়! সার্ভে করতে গিয়ে তাজ্জব ওসি

শেষ আপডেট: 9 December 2022 16:02

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কয়েকদিন ধরে আবাস যোজনা নিয়ে বিতর্ক ( Awas Yojana Controversy ) চলছে। অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা সার্ভে করতে গিয়ে গ্রামবাসীদের কাছ থেকে হুমকি পেয়েছেন। বিক্ষোভ,পথ অবরোধ সবই হয়েছে। কিন্তু আবাস যোজনার সার্ভে করতে শুক্রবার যা হল, তাতে চোখ কপালে ওঠার জোগার বাগদার থানার ( Bagda Police Station) ওসির।

নির্মাণের এক সপ্তাহের মধ্যে ভেসে গেছে সেতু, দুর্ভোগের শেষ নেই ৩০টি গ্রামের বাসিন্দাদের

সরকারি নির্দেশ মেনে এদিন তালিকা নিয়ে সার্ভে করতে বেরিয়ে ছিলেন বাগদা থানার ওসি উৎপল সাহা। দুপুরে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত এলাকার পারকৃষ্ণচন্দ্রপুরে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছিলেন তিনি। দু-একটি বাড়ি পরিদর্শন করার পর ওই এলাকার বাসিন্দা বুলু কীর্তনিয়ার বাড়িতে পৌঁছন। সেখানে উপস্থিত হতেই তাজ্জব হয়ে যান উৎপলবাবু। দেখেন, আবাস যোজনায় যে বুলু কীর্তনিয়ার নাম রয়েছে, তাঁর দোতলা পাকা বাড়ি আছে। এছাড়াও রয়েছে ফ্রিজ, মোটরবাইক, তিন চাকা গাড়ি।

এই বিষয়ে বুলু কীর্তনীয়ার সাফাই, তালিকায় কীভাবে তাঁর নাম উঠল সেবিষয়ে তিনি কিছুই জানেন না। বিষয়টির তদন্ত করছে বাগদা থানা।


```