Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লুঠ হয়ে যাচ্ছে কন্যাশ্রীর টাকা, সাইবার ক্রাইম নিয়ে পড়ুয়াদের সচেতনতার পাঠ দিচ্ছে কলেজ

দ্য ওয়াল ব্যুরো: কখনও ভুয়ো ফোন কল, আবার কখনও পরিচিত বলে ফোন করে এটিএমের পিন নম্বর হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা। আর এই কাজে তারা টার্গেট করছে কন্যাশ্রীর টাকাকে। কলেজ পড়ুয়া ছাত্রী যাঁরা কন্যাশ্রীর টাকা পান, তাঁরাই এখন নয়া নিশানা হ্যাকারদের, এমনটা

লুঠ হয়ে যাচ্ছে কন্যাশ্রীর টাকা, সাইবার ক্রাইম নিয়ে পড়ুয়াদের সচেতনতার পাঠ দিচ্ছে কলেজ

শেষ আপডেট: 27 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: কখনও ভুয়ো ফোন কল, আবার কখনও পরিচিত বলে ফোন করে এটিএমের পিন নম্বর হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা। আর এই কাজে তারা টার্গেট করছে কন্যাশ্রীর টাকাকে। কলেজ পড়ুয়া ছাত্রী যাঁরা কন্যাশ্রীর টাকা পান, তাঁরাই এখন নয়া নিশানা হ্যাকারদের, এমনটাই জানিয়েছে গোয়েন্দারা। কলেজ পড়ুয়াদের সতর্ক করতে প্রশাসনের উদ্যোগে সাইবার ক্রাইম নিয়ে পাঠ দেওয়া শুরু হয়েছে বিভিন্ন কলেজে। তদন্তকারীদের কথায়, দীর্ঘদিন ধরেই চলছে এই লুঠতরাজ। কমবয়সী  মেয়েদেরই টার্গেট করছে হ্যাকাররা।  কী ভাবে শিকার বানানো হচ্ছে কলেজ পড়ুয়াদের? বারুইপুর জীবনতলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্রী নাদিয়া পেয়াদা। তরুণী জানিয়েছেন, দিনকয়েক আগেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছিল কন্যাশ্রীর ২৫ হাজার টাকা। ব্যাঙ্কের পাশ বই আর এটিএম কার্ড হাতে পাওয়ার পরই তাঁর কাছে একটি ফোন আসে। সেখানে তাঁর এটিএম কার্ডের নম্বর জানতে চাওয়া হয়। বলা হয়, নম্বর না জানালে এটিএম কার্ড ব্লক করে দেওয়া হবে। ভয় পেয়ে নাদিয়া সবটা বলে দেওয়ার পরদিনই দেখেন তাঁর অ্যাকাউন্ট পুরো খালি। শুধু নাদিয়া নন, সম্প্রতি এমন ঘটনা ঘটেছে আরও কয়েকজন কলেজ পড়ুয়ার সঙ্গেও। বারুইপুর থানার ওসি হিমাদ্রি ভট্টাচার্য জানান, হ্যাকারদের ধরতে বিশেষ দল তৈরি করা হয়েছে। কলেজ পড়ুয়াদের সচেতন করতে নানা রকম কর্মসূচী নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। কলেজে কলেজে শুরু হয়েছে ওয়ার্কশপ। জীবনতলা রোকেয়া মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল হিমাদ্রি ভট্টাচার্য বলেছেন, "সাইবার ক্রাইম নিয়ে ক্লাস নেওয়া শুরু হয়েছে পড়ুয়াদের। সেই সঙ্গে নারীপাচার নিয়েও সতর্ক করা হচ্ছে তাদের। " হিমাদ্রিবাবুর কথায়, আঠারো বছর বয়স পার হলেই এই প্রকল্পের আওতায় থাকা ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় এককালীন ১৮ হাজার টাকা। প্রত্যন্ত এলাকাগুলিতে সেই টাকা দিয়েই চলে পড়াশোনা। সরকারি টাকা খোয়া যাওয়ায় সমস্যায় পড়েছেন অনেক ছাত্রীই। হ্যাকারদের হাত থেকে বাঁচতে তাই কলেজে সেমিনারের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, "নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী ভাবে সুরক্ষিত রাখবে সে বিষযে জানানো হচ্ছে পড়ুয়াদের। পাশাপাশি, নারী ও শিশু পাচারও রুখতে কী করণীয় সেটাও এই সেমিনারের অন্যতম আলোচনার বিষয়।" ক্যানিং দু'নম্বর ব্লকের বিডিও দেবব্রত পালের কথায়, "আমাদের ব্লক অনেক পিছিয়ে রয়েছে। এখানে সাইবার ক্রাইম থেকে নাবালিকা বিবাহ সবই চলে পাল্লা দিয়ে। তাই এখানকার কলেজগুলিতেও সেমিনারের আয়োজন করা হবে। সচেতনতা না বাড়লে এই সমস্যার সমাধান সম্ভব নয়।"

```