Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাষাসন্ত্রাস না ভাষাপ্রতিরোধ! কন্নড় ভাষা না জানায় অটো থেকে তরুণীকে নামিয়ে দিল চালক

দ্য ওয়াল ব্যুরো: নির্দিষ্ট গন্তব্যে যাবার জন্য অটোয় উঠেছিলেন এক তরুণী। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই নামতে হল তাঁকে! তাঁর অপরাধ তিনি কন্নড় (Kannada) ভাষা (language) জানেন না! ঠিক এমন ঘটনাই ঘটেছে কর্নাটকে। দক্ষিণ ভারতের মানুষদের মাতৃভ

ভাষাসন্ত্রাস না ভাষাপ্রতিরোধ! কন্নড় ভাষা না জানায় অটো থেকে তরুণীকে নামিয়ে দিল চালক

শেষ আপডেট: 12 March 2023 14:23

দ্য ওয়াল ব্যুরো: নির্দিষ্ট গন্তব্যে যাবার জন্য অটোয় উঠেছিলেন এক তরুণী। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই নামতে হল তাঁকে! তাঁর অপরাধ তিনি কন্নড় (Kannada) ভাষা (language) জানেন না!

ঠিক এমন ঘটনাই ঘটেছে কর্নাটকে। দক্ষিণ ভারতের মানুষদের মাতৃভাষা-প্রেমের কথা সকলেরই জানা। কিন্তু সে ভাষাপ্রেমের তীব্রতায় অটো-চালকের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়তে হয় অটো সওয়ারি তরুণীকে।

'অ্যানোনিমাস' নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে শনিবার পোস্ট করা হয়েছে কর্নাটকের এই অটো-চালকের ভিডিও। ভিডিওয় দেখা যাচ্ছে যে অটোচালক সওয়ারি তরুণীকে জিজ্ঞেস করছেন তিনি কন্নড় ভাষা জানেন কিনা। উত্তর ভারতের বাসিন্দা হওয়ায় কন্নড় ভাষা জানেন না এমনটাই বলেন সেই তরুণী।

তারপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই অটোচালক। তরুণীকে উদ্দেশ্য করে অশালীন বাক্য ব্যবহার করেন অভিযুক্ত ব্যক্তি। পাশাপাশি, গন্তব্য আসার আগেই তরুণীকে নেমে যেতে বলেন সেই অটোচালক। অভিযোগ, তরুণীকে উত্তর-ভারতের 'ভিখারি' বলেও অপমান করেছেন অভিযুক্ত।

ভিডিওটি পোস্ট হবার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে। পাশাপাশি, ভিডিওর ক্যাপশনে ওই অটোচালকের উদ্দেশ্যে লেখা হয়েছে, কর্নাটকের বাসিন্দা হওয়ায় গর্বিত হওয়া আর কন্নড় ভাষা না জানার জন্য অশালীন আচরণ করা কখনোই এক নয়। এই মানসিকতা শুধু অটো চালকের নয় দক্ষিণ ভারতের সর্বত্রই রয়েছে। তার উত্তরে আর একজনের মন্তব্য, ওই তরুণী অটোচালককে হিন্দিতে কথা বলতে বাধ্য করছিলেন। দক্ষিণ ভারতে এসে হিন্দি চাপানো বন্ধ হোক।

বিরাট জাদু থামল ১৮৬-তে, কোহলি আউট হতেই শেষ ভারতের ইনিংস, টেস্টের ভাগ্য কী


```