Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্মৃতির সেঞ্চুরি, অস্ট্রেলিয়া মহিলা দলের বিরুদ্ধে টেস্টে চালকের আসনে ভারত

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়া (australia) মহিলা দলের বিরুদ্ধে ভারতের মহিলা দলের গোলাপি বলের টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে ভারত। সৌজন্যে স্মৃতি মান্ধানার দুরন্ত সেঞ্চুরি। প্রথম দিনের শেষে ৮৪ রানে ক্রিজ ছেড়েছিলেন স্মৃতি। দ্বিতীয় দিনের শু

স্মৃতির সেঞ্চুরি, অস্ট্রেলিয়া মহিলা দলের বিরুদ্ধে টেস্টে চালকের আসনে ভারত

শেষ আপডেট: 1 October 2021 05:54

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়া (australia) মহিলা দলের বিরুদ্ধে ভারতের মহিলা দলের গোলাপি বলের টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে ভারত। সৌজন্যে স্মৃতি মান্ধানার দুরন্ত সেঞ্চুরি। প্রথম দিনের শেষে ৮৪ রানে ক্রিজ ছেড়েছিলেন স্মৃতি। দ্বিতীয় দিনের শুরুটাও হল ঝকঝকে। সেঞ্চুরির জন্য বাকি ১৬ রান করতে বেশি সময় নিলেন না। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড স্টেডিয়ামে প্রথম দিন স্মৃতিকে সঙ্গত করেন শাফালি ভার্মা। দ্বিতীয় দিনের শুরুতে তিনি আউট হলে মাঠে নামেন পুনম রাউত।

বর্ষা বিদায় কবে থেকে? তারিখ জানাল আবহাওয়া দফতর

ভারতীয় সময় সকাল সওয়া এগারোটায় ২১৪ বল খেলে ১২৬ রানে ব্যাট করছেন স্মৃতি। পুনম করেছেন ৩০ রান। অস্ট্রেলিয়ার মহিলা দলের বোলিং লাইনআপ কার্যত নাস্তানাবুদ। বিশেষজ্ঞদের মতে, ভারতীয় মহিলা বোলাররা যদি দুরন্ত কিছু করতে পারেন তাহলে এই টেস্টে জয় আসতে পারে। নইলে ড্র হওয়ার সম্ভাবনাই বেশি।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'


```