Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আউশগ্রামের সিপিএম কর্মীর মৃত্যু, কলকাতার হাসপাতালে লড়াই থামল রাজিবুলের

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ভোটের সকালে জখম সিপিএম (CPIM) কর্মী রাজিবুল হকের (৩২) মৃত্যু হল কলকাতায়। শুক্রবার পূর্ব বর্ধমানের আউসগ্রাম-২ (Aushgram) নম্বর ব্লকের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের ৭ নম্বর বুথে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জখম হয়েছ

আউশগ্রামের সিপিএম কর্মীর মৃত্যু, কলকাতার হাসপাতালে লড়াই থামল রাজিবুলের

শেষ আপডেট: 8 July 2023 05:29

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ভোটের সকালে জখম সিপিএম (CPIM) কর্মী রাজিবুল হকের (৩২) মৃত্যু হল কলকাতায়। শুক্রবার পূর্ব বর্ধমানের আউসগ্রাম-২ (Aushgram) নম্বর ব্লকের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের ৭ নম্বর বুথে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জখম হয়েছিলেন রাজিবুল হক। প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গভীর রাতে রাজিবুলকে এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

রাজিবুলের বাড়ি বিষ্ণুপুর গ্রামের ডাঙাপাড়ায়। তাঁরা চার ভাই। তিনি মেজো। পরিবার সূত্রে জানা গেছে, গ্রামে থাকতেন না তিনি। মুম্বইয়ে রাজমিস্ত্রির কাজ করতেন। পরবের সময় গ্রামে ফিরতেন। রাজিবুলের দুই ছেলে। বড় ছেলে ১০ বছরের শেখ রাহান। ছোট ছেলে আয়ুশের বয়স সাড়ে তিন বছর। রাজিবুলের মৃত্যুর খবর আসতেই মূর্ছা যাচ্ছেন স্ত্রী আনারকলি ও মা আনিশা বিবি। শোকে পাথর বাবা শেখ মোজাম্মেলও।

রাজিবুলের ভাই আজহারউদ্দিন বলেন, “শুক্রবার সন্ধ্যায় বুথে আসেন ভোটকর্মীরা। আমরা ভোটকর্মীদের বলতে গিয়েছিলাম যাতে নিরপেক্ষভাবে ভোট করা হয়। হঠাৎই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ও কয়েকজন নেতা লাঠি-রড, ইট-পাটকেল নিয়ে আমাদের উপর আক্রমণ করে। রডের আঘাতে রাজিবুল লুটিয়ে পড়েন স্কুলের সামনে। দীর্ঘক্ষণ সেখানেই রক্তাক্ত অবস্থায় পড়েছিল আমার ভাই।”

পরিস্থিতি কিছুটা শান্ত হলে তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। রাতেই তাঁকে রেফার করা হয় কলকাতার এনআরএস হাসপাতালে। সেখানেই শনিবার সকালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর খবর গ্রামেই আসতেই শোকের ছায়া গোটা গ্রামে। এলাকায় টহল দিচ্ছে পুলিশ।

ব্যালট লুট, ব্যালটে আগুন, ব্যালট পুকুরে, ব্যালট বাক্সে ভাঙচুর, পঞ্চায়েতে বিপন্ন ব্যালট


```