
শেষ আপডেট: 7 August 2022 08:05
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: সবে মাত্র পৃথিবীতে এসেছিল সে। কিন্তু জেঠিমার (Aunt) আক্রোশে জন্মের ৪ দিন (4 Days) পরেই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল শিশুটিকে। সদ্যোজাতকে খুন (Murder) করার অভিযোগে গ্রেফতার (Arrest) করা হয়েছে শিশুটির জেঠিমাকে।
ঘটনাটি ঘটেছে গতকাল হাওড়ার(Howrah) টিকিয়াপাড়ার শ্রীনাথ পোড়েল লেনে। ওই অঞ্চলের একটি ফ্ল্যাটের রান্নাঘরের জলের ট্যাঙ্ক থেকে গতকাল উদ্ধার করা হয়েছিল চার দিন বয়সি শিশুর মৃতদেহ। ঘটনার তদন্ত শুরু করেছিল হাওড়া থানার পুলিশ। শুরুতেই শিশুটির জেঠিমা শ্যামা পারভীনকে আটক করা হয়। আজ গ্রেফতার করা হয়েছে তাকে।
পুলিশ জানিয়েছে, ধৃত শ্যামা পারভীনের বক্তব্যে প্রচুর অসঙ্গতি ছিল। সারারাত ধরে জেরায় সে কার্যত ভেঙে পড়ে। পারিপার্শ্বিক নানা তথ্য প্রমাণ এবং জেলার ভিত্তিতে আজ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনের মামলা রুজু করা হয়েছে শ্যামা পারভীনের বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে ঈর্ষা এবং আক্রোশ থেকেই দেওরের শিশু সন্তানকে খুন করেছিল সে। তাকে আজ হাওড়া আদালতে তোলা হবে। পুলিশের তরফ থেকে ধৃতের ৭ দিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন করা হবে বলে জানা গেছে।
বৃদ্ধা মাকে নিয়ে চলন্ত ট্রেন-প্ল্যাটফর্মের মাঝে পড়ে গেলেন ছেলে! পা ফসকে বড় বিপত্তি