Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্কুল থেকে খোয়া গেছে হাজিরা খাতা, শিক্ষিকার বিরুদ্ধে থানায় নালিশ কালনায়

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: এবার স্কুল থেকে হাজিরা খাতা চুরির চাঞ্চল্যকর অভিযোগ (Attendance book is missing from the school)। কাটোয়ার পঞ্চাননতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের দৈনিক হাজিরা খাতা চুরির অভিযোগ উঠল স্কুলেরই এক শিক্ষিকা

স্কুল থেকে খোয়া গেছে হাজিরা খাতা, শিক্ষিকার বিরুদ্ধে থানায় নালিশ কালনায়

শেষ আপডেট: 9 May 2023 10:49

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: এবার স্কুল থেকে হাজিরা খাতা চুরির চাঞ্চল্যকর অভিযোগ (Attendance book is missing from the school)। কাটোয়ার পঞ্চাননতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের দৈনিক হাজিরা খাতা চুরির অভিযোগ উঠল স্কুলেরই এক শিক্ষিকার বিরুদ্ধে। ওই শিক্ষিকাকে সন্দেহের তালিকায় রেখে থানায় অভিযোগ দায়ের হল (police complaint has been filed against the teacher)।

চলতি বছরের ১০ ফেব্রুয়ারি স্কুল চলাকালীন স্কুলের প্রধানশিক্ষকের ঘর থেকে খোয়া যায় স্কুলের শিক্ষক শিক্ষিকাদের হাজিরা খাতা। অনেক খোঁজাখুঁজির পরও সেই খাতার হদিস মেলেনি। খবর পেয়ে স্কুল পরিচালন কমিটি স্কুলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে। কিন্তু প্রধান শিক্ষকের ঘরে কোনও সিসিটিভি ক্যামেরা না থাকায় স্কুল চলাকালীন কে খাতা চুরি করেছে তার প্রমাণ পাওয়া যায়নি।

স্কুল পরিচালন কমিটির সভাপতি সেখ মহম্মদ সুজাউদ্দিন জানান, স্কুলের এক শিক্ষিকা দীর্ঘদিন অনুপস্থিত থাকায় টাকা কাটা গিয়েছিল। পরবর্তী সময়ে তিনি টাকা ফেরত পান। ওই শিক্ষিকাই প্রমাণ লোপাট করার জন্য এই কাজ করেছেন বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, “সিসিটিভি ফুটেজে ওই শিক্ষিকার গতিবিধি সন্দেহজনক হওয়ায় অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সম্মতিক্রমে তাঁর বিরুদ্ধে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।”

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষিকা। তাঁর পাল্টা অভিযোগ, স্কুলের দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ায় চক্রান্ত করে তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে। ঘটনার পর তিন মাস পেরিয়ে গেলেও এখনও চুরি যাওয়া হাজিরা খাতার হদিস পাওয়া যায়নি। ঘটনার তদন্ত করছে কাটোয়া থানার পুলিশ।

রবীন্দ্রনাথের শশুরবাড়ি, দেখতে হলে যেতে হবে খুলনা জেলার দক্ষিণডিহি গ্রামে


```