Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোচবিহারের স্কুলে বন্দুক দেখিয়ে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা! অভিযুক্ত ওই স্কুলেরই ছাত্র

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: স্কুল চত্বরেই বন্দুক দেখিয়ে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার (Attempt to rape) অভিযোগ উঠল তুফানগঞ্জে (Tufanganj) । অভিযুক্তও ওই স্কুলেরই ক্লাস টুয়েলভের পড়ুয়া (student)। তুফানগঞ্জ শহরের এক নামি সরকারি স্কুল। সেখান

কোচবিহারের স্কুলে বন্দুক দেখিয়ে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা! অভিযুক্ত ওই স্কুলেরই ছাত্র

শেষ আপডেট: 17 December 2022 12:23

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: স্কুল চত্বরেই বন্দুক দেখিয়ে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার (Attempt to rape) অভিযোগ উঠল তুফানগঞ্জে (Tufanganj) । অভিযুক্তও ওই স্কুলেরই ক্লাস টুয়েলভের পড়ুয়া (student)।

তুফানগঞ্জ শহরের এক নামি সরকারি স্কুল। সেখানেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ওই স্কুলেরই ক্লাস টুয়েলভের এক পড়ুয়ার বিরুদ্ধে। তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই নাবালিকার পরিবার। ওই নাবালিকার মা জানান, প্রতিদিনের মতো শুক্রবারও তাঁর মেয়ে স্কুলে যায়। স্কুল থেকে ফিরে আসার পরেই মেয়ের আতঙ্কিত চেহারা দেখেন তিনি। বারবার জিজ্ঞেস করার পর সে জানায়, তাদের স্কুলের ক্লাস টুয়েলভের এক ছাত্র তার অজান্তে বেশ কিছু ছবি তুলে তাকে ব্ল্যাকমেইল করছিল। সেই ছাত্রই এদিন ক্যান্টিনের পিছনে তাঁকে জোর করে নিয়ে গিয়ে বন্দুক দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। কোনওমতে রক্ষা পেয়েছে সে।

যদিও স্কুল চত্বরে এমন ঘটনা তাঁদের জানা নেই বলে দাবি করেছেন স্কুলের প্রধানশিক্ষক রামকৃষ্ণ প্রামাণিক। তিনি বলেন, “শুক্রবার স্কুলে হায়ার সেকেন্ডারির প্র্যাকটিকাল পরীক্ষা ছিল। তাই বিকেল পাঁচটা পর্যন্ত স্কুলে ছিলেন মাস্টারমশাইরা। তাঁদের কেউই এমন কোনও ঘটনার কথা জানতে পারেননি। ক্যান্টিনের পিছনে যেখানে ঘটনা ঘটেছে বলে অভিযোগ সেই জায়গাও একদম খোলা। আমার স্কুলে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠলেও এখনও ওই ছাত্রীর বাড়ি থেকে আমাকে কিছু জানানো হয়নি। অভিযোগ পেলে আমি নিশ্চই ঘটনা খতিয়ে দেখব।”
শুক্রবার দুপুরে ওই ঘটনার পর শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রীর পরিবার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত স্কুল পড়ুয়ার বাড়ি বক্সিরহাট থানার লাঙ্গলগ্রামে।

বউয়ের নামে কন্ট্রাক্টরি করে পঞ্চায়েতে টিকিট পাওয়া যাবে না: সাফ কথা অভিষেকের


```