Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ঝাড়ফুঁকের নামে বধূকে ধর্ষণের চেষ্টা! ওঝাকে খুঁজছে ভাঙড় থানার পুলিশ

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ঝাড়ফুঁকের নাম করে এক বধূকে ধর্ষণের চেষ্টার (Attempt To Rape) অভিযোগ উঠল ওঝার বিরুদ্ধে। এই ঘটনায় আলোড়ন পড়েছে ভাঙড় থানার নলমুড়ি এলাকায়। ভাঙড় (Bhangor) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বধূ। ওই

ঝাড়ফুঁকের নামে বধূকে ধর্ষণের চেষ্টা! ওঝাকে খুঁজছে ভাঙড় থানার পুলিশ

শেষ আপডেট: 26 July 2023 08:47

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ঝাড়ফুঁকের নাম করে এক বধূকে ধর্ষণের চেষ্টার (Attempt To Rape) অভিযোগ উঠল ওঝার বিরুদ্ধে। এই ঘটনায় আলোড়ন পড়েছে ভাঙড় থানার নলমুড়ি এলাকায়। ভাঙড় (Bhangor) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বধূ।

ওই বধূর দাবি, বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ঝাড়ফুঁকের জন্য নলমুড়িতে এক ওঝার কাছে গিয়েছিলেন। তখনই হাসানুজ্জামান নামে ওই ওঝা পরিবারের সদস্যদের বাইরে বার করে দিয়ে তাঁকে কুপ্রস্তাব দেয়। পরে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। পরিবারের সদস্যদের বিষয়টি জানান তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মঙ্গলবার রাতে ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার পর থেকেই পলাতক হাসানুজ্জামান নামের ওই ওঝা। জানা গেছে, বছর দুয়েক আগে থেকে নলমুড়ি এলাকায় ঘরভাড়া নিয়ে ঝাড়ফুঁকের কাজ চালাচ্ছিল সে। বেশিরভাগ মহিলারাই তার কাছে ঝাড়ফুঁক করতে আসতেন। এদিন তার কুকীর্তির কথা জানাজানি হতেই ফোন বন্ধ করে দিয়েছে অভিযুক্ত ব্যক্তি। ভাঙড় থানার পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।

আরও পড়ুন: ভোটের পরেও ফের উত্তপ্ত বাসন্তী, তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা


```