Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জলঙ্গিতে দুই তৃণমূল নেতার উপর হামলা! উঠল গোষ্ঠীদ্বন্দ্বের নালিশ

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: রাতের অন্ধকারে হামলা চালিয়ে রক্তাক্ত করা হল জলঙ্গির দুই তৃণমূল নেতাকে ( Attacked On TMC Leaders )। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সাদিখারদিয়াড় অঞ্চলের ২১৭ নম্বর বুথের সভাপতি রজ্জাক মণ্ডল ও স্থান

জলঙ্গিতে দুই তৃণমূল নেতার উপর হামলা! উঠল গোষ্ঠীদ্বন্দ্বের নালিশ

শেষ আপডেট: 13 December 2022 09:49

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: রাতের অন্ধকারে হামলা চালিয়ে রক্তাক্ত করা হল জলঙ্গির দুই তৃণমূল নেতাকে ( Attacked On TMC Leaders )। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সাদিখারদিয়াড় অঞ্চলের ২১৭ নম্বর বুথের সভাপতি রজ্জাক মণ্ডল ও স্থানীয় তৃণমূল নেতা মুশারেফ হোসেনকে। এই ঘটনায় দলেরই অন্য শিবিরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন জলঙ্গি ( Jalangi ) দক্ষিণ চক্রের যুব তৃণমূল সভাপতি মোশারফ হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রজ্জাক মণ্ডল ও মুশারেফ হোসেন সোমবার রাতে এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন। আচমকাই কয়েকজন দুষ্কৃতী মোটরবাইকে করে এসে লাঠিসোটা নিয়ে তাঁদের উপর চড়াও হয়। ব্যাপক মারধর করে তাঁদের। গুরুতর আহত হন রজ্জাক ও মুশারেফ। তাঁদের রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। তাঁদের আর্তনাদ শুনে ছুটে আসেন এলাকার মানুষ। তাঁরাই দুই নেতাকে উদ্ধার করে সাদিখারদিয়াড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। খবর শুনে হাসপাতালে পৌঁছন জলঙ্গি দক্ষিণ চক্রের যুব তৃণমূল সভাপতি মোশারফ হোসেন। তিনি এই হামলার জন্য সরাসরি সাদিখারদিয়াড় পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানকে দায়ী করেন। যদিও বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি মহাবুল।

টাকি রোডে স্কুলবাসকে লরির ধাক্কা! ভয়াবহ দুর্ঘটনায় জখম পড়ুয়া সমেত ২০জন

রাতের দিকে পরিস্থিতির অবনতি হওয়ায় রজ্জাক মণ্ডলকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ঘটনা ঘিরে এখনও তেতে রয়েছে সাদিখারদিয়াড়। পারষ্পরিক দোষারোপের পালাও চলছে। দুষ্কৃতীদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


```