Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূলে জয়ী প্রার্থীর ভাইয়ের উপর হামলা, অভিযোগের নিশানায় বিজেপি

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েতে জয়ী তৃণমূল প্রার্থীর ভাইকে (TMC Candidate Brother) বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সদ্য শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন। অশান্তি তবুও পিছু ছাড়ছে না। ব্যারাকপুরের (Barrackpur) মোহন

তৃণমূলে জয়ী প্রার্থীর ভাইয়ের উপর হামলা, অভিযোগের নিশানায় বিজেপি

শেষ আপডেট: 16 July 2023 15:12

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েতে জয়ী তৃণমূল প্রার্থীর ভাইকে (TMC Candidate Brother) বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সদ্য শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন। অশান্তি তবুও পিছু ছাড়ছে না।

ব্যারাকপুরের (Barrackpur) মোহনপুর গ্রাম পঞ্চায়েতের ২২ নম্বর সংসদের জয়ী তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ পাত্রের ভাই কৃশানু পাত্রকে শনিবার রাতে রাস্তায় ফেলে ব্যাপক মারধরের করে একদল দুষ্কৃতী। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় মোহনপুরের জাফরপুরে।

জানা গিয়েছে, কৃশানু পাত্র টোটো চালিয়ে সংসার চালান। প্রতিদিনের মতো এদিনও তিনি টোটো নিয়ে বেরিয়ে ছিলেন। পলতা শান্তিনগরের কাছে চার যুবক তার টোটো দাঁড় করায়। ওই টোটোতে চেপে জাফরপুরে যাওয়ার কথা বলে। যাত্রী ভেবে চারজনকে টোটোতে তোলেন কৃশানু।

অভিযোগ, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর আগেই জাফরপুর পঞ্চানন পাঠাগারের কাছে একটি অন্ধকার জায়গায় টোটো থামাতে বলে ওই চারজন (TMC Candidate Brother) ।

টোটো থামাতেই ওই চারজন প্রথমে তাঁকে চড় থাপ্পর ও বন্দুকের বাট দিয়ে তাকে মারে। এরপর রাস্তায় ফেলে বাঁশ পেটা করতে থাকে। গুরুতর আহত অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পড়েন কৃশানু। পালিয়ে যায় হামলাকারী যুবকের দল। এরপর স্থানীয়রা তড়িঘড়ি কৃশানুকে উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বিএনবসু মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কামারহাটি সাগর দত্ত মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানেও অবস্থা উন্নতি না হলে তাকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারের একটি বেসরকারি হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন রয়েছেন কৃশানু।

ভাইয়ের এই অবস্থার জন্য জয়ী তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ পাত্র পুরো ঘটনার জন্য ওই ২২ নম্বর সংসদের বিজেপি প্রার্থী সঞ্জয় পোড়েলকেই দায়ী করেছেন। তাঁর দাবি, বিজেপির প্রার্থী সঞ্জয় পোড়েল তাঁর কাছে ভোটে হেরে যাওয়ায় ভাইয়ের হামলা করিয়েছেন।

যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির ব্যারাকপুর সংগঠনিক জেলার সাধারণ সম্পাদক আবিষ্কার ভট্টাচার্য বলেন, তৃণমূলের দলীয় কোন্দল, নিজেরাই নিজেদের উপর আক্রমণ করছে বিভিন্ন জায়গায়, আর বদনাম এড়াতে নাম দিচ্ছে বিজেপির । গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মোহনপুর থানার পুলিশ ।

সৌমিত্র খাঁ আসতে চেয়েছিল, অভিষেক দরজা খোলেনি! অপরূপার চাঞ্চল্যকর টুইট


```