Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

তৃণমূল বিধায়কের গাড়িতে হামলা, রাহুলের মিছিলের পরেই উত্তেজনা জলপাইগুড়িতে

দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত জলপাইগুড়ির রাজগঞ্জের তৃণমূল বিধায়ক  খগেশ্বর রায়। রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে সন্ন্যাসীকাঁটা এলাকার চেকমারিতে। 

তৃণমূল বিধায়কের গাড়িতে হামলা, রাহুলের মিছিলের পরেই উত্তেজনা জলপাইগুড়িতে

শেষ আপডেট: 28 January 2024 23:18

দ্য ওয়াল ব্যুরো: দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত জলপাইগুড়ির রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে সন্ন্যাসীকাঁটা এলাকার চেকমারিতে। 

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বিধায়কের গাড়ি লক্ষ্য পাথর ছোড়া হয়। ভেঙে যায় গাড়ির কাঁচ। অল্পের জন্য রক্ষা পান বিধায়ক-সহ সঙ্গীসাথীরা। হামলার জন্য কংগ্রেস এবং বিজেপিকেই দুষছেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।

বস্তুত, এদিনই জলপাইগুড়ি থেকে ভারত জোড়ো যাত্রা বেরিয়েছিল কংগ্রেসের। নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তারপরই তৃণমূল বিধায়ক তথা তৃণমূলের জেলা চেয়ারম্যানের গাড়িতে দুষ্কৃতী হামলাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। 

সোমবার জলপাইগুড়ির ফুলবাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। সভার প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন ফুলবাড়ি গিয়েছিলেন খগেশ্বর রায়। ফেরার সময় সন্ন্যাসীকাঁটা এলাকার চেকমারিতে দুষ্কৃতীরা তাঁর গাড়ি লক্ষ্য করে একাধিক পাথর ছোড়ে বলে অভিযোগ।

বিধায়ক বলেন, "মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছিলাম। ফেরার সময় অন্ধকারের মধ্যে আমা্র গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে।"  ঘটনার জন্য কংগ্রেস এবং বিজেপিকে দায়ী করে বিধায়কের দাবি, "মানুষ থেকে জনবিচ্ছিন্ন হয়ে গিয়ে আমার ওপর হামলা চালানো হল।"

যদিওঅভিযোগ উড়িয়ে পাল্টা কটাক্ষ ধেয়ে এসেছে কংগ্রেস এবং বিজেপি শিবির থেকে। কংগ্রেস নেতা নব্যেন্দু মৌলিক বলেন, "বিধায়ক নিজেই সুরক্ষিত নন, তাহলে বাংলার আইনশৃঙ্খলা কোন জায়গায়, সেটা নিয়ে ভাবতে হবে।" অন্যদিকে বিজেপির জেলা সভাপতি খগেশ্বর রায় বিধায়কের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, "বিজেপি এই  ধরনের রাজনীতি করে না। হতে পারে, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।" 


```