Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা, ফের উত্তপ্ত পাঁড়ুই

 দ্য ওয়াল ব্যুরো, বীরভূম :  ফের উত্তপ্ত বীরভূমের পাঁড়ুই।  এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। তাঁরা বিজেপি আশ্রিত বলে অভিযোগ। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনার পরেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পু

তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা, ফের উত্তপ্ত পাঁড়ুই

শেষ আপডেট: 30 June 2018 07:56

 দ্য ওয়াল ব্যুরো, বীরভূম :  ফের উত্তপ্ত বীরভূমের পাঁড়ুই।  এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। তাঁরা বিজেপি আশ্রিত বলে অভিযোগ। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনার পরেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এখনও এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিশ। শুক্রবার সন্ধেবেলা মোটরবাইকে করে সাত্তোর থেকে শিমুলিয়ার বাড়িতে ফিরছিলেন স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্য শেখ ইউসুফ। গ্রামে ঢোকার মুখে তাঁর পথ আটকে তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছোড়ে বলে অভিযোগ। বোমার আঘাতে গুরুতর জখম হন তিনি।  এরপর বেশ কয়েকটি বোমার আঘাতে ছুটে আসে গ্রামবাসীরা। বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। রাতে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজে। তৃণমূলের দাবি, শিমুলিয়া গ্রামে এক কিলোমিটার ঢালাই রাস্তা নির্মাণের কাজ চলছে। গতকাল কয়েকজন বিজেপি আশ্রিত  দুষ্কৃতী ওই রাস্তা তৈরির দরুণ টাকা দাবি করে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য তা দিতে রাজি না হওয়াতেই তাঁর উপর হামলা চালানো হয়। বিজেপির পক্ষ থেকে অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।                

```