Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্কুলের গেটের সামনেই ছাত্রীর উপর ব্লেড নিয়ে হামলা! উত্তেজনা বাউড়িয়ায়

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: স্কুলের গেটের সামনেই এক ছাত্রীর উপর ব্লেড নিয়ে হামলা চালানো হল ( Attack On School Student )! সোমবার এই ঘটনার পর থেকে উত্তেজনা ছড়িয়েছে হাওড়ার ( Howrah ) বাউড়িয়া থানা এলাকায়। ওই ছাত্রী বাউড়িয়া গার্লস স্কুলের অষ্ট

স্কুলের গেটের সামনেই ছাত্রীর উপর ব্লেড নিয়ে হামলা! উত্তেজনা বাউড়িয়ায়

শেষ আপডেট: 2 January 2023 10:52

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: স্কুলের গেটের সামনেই এক ছাত্রীর উপর ব্লেড নিয়ে হামলা চালানো হল ( Attack On School Student )! সোমবার এই ঘটনার পর থেকে উত্তেজনা ছড়িয়েছে হাওড়ার ( Howrah ) বাউড়িয়া থানা এলাকায়।

ওই ছাত্রী বাউড়িয়া গার্লস স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ে। আক্রান্ত ছাত্রীকে বাউরিয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের দিকে হেঁটে আসছিল ওই ছাত্রী। আচমকাই এক যুবক ব্লেড নিয়ে তার উপর হামলা চালায়। পেটে আঘাত পেয়ে ভয়ে ওই ছাত্রী ছুটতে ছুটতে স্কুলে ঢুকে যায়। এদিকে হামলাকারী ওই যুবককে ধরার চেষ্টা করা হলেও সে পালিয়ে যায়।

স্কুলের এক শিক্ষিকা জানিয়েছেন, হামলার পর ওই ছাত্রী ভয়ে স্কুলের ভিতরে ঢুকে পড়েছিল। এরপর সে অসুস্থ হয়ে পড়ে। একটু ধাতস্থ হওয়ার পর সে সমস্ত ঘটনা জানায়। তার পরেই স্কুল কর্তৃপক্ষ পুলিশকে ডাকে।

এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, এতবড় একটি স্কুল চলছে। সেখানে ক্লোজ সারকিট ক্যামেরা থাকলেও ঠিক জায়গায় বসানো হয়নি। পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। এমন ঘটনা ঘটে যাওয়ার পর তৎপরতা দেখালেও বিষয়টি নিয়ে প্রশাসনের আগেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল।

খবর পেয়ে স্কুলে গিয়েছিলেন বাউরিয়া ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল যাদব। তিনি বলেন, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ওই ছাত্রীর উপর কে বা কারা হামলা চালালো, কেনই বা হামলা চালানো হল, সে বিষয়ে জানার চেষ্টা চলছে।

তৃণমূলের অঞ্চল সভাপতি নিয়োগ নিয়ে হুলস্থুল, বিধায়কের অফিসে ভাঙচুরের নালিশ দলের কর্মীদের বিরুদ্ধে


```