Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অভিনব কায়দায় এটিএম থেকে টাকা লুঠ, তিলজলার যুবককে গ্রেফতার করল হাওড়ার পুলিশ

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: অভিনব কায়দায় এটিএম থেকে টাকা লুঠ (ATM Loot)। তদন্তে নেমে তিলজলার বাসিন্দা মহম্মদ সাহিল নামে এক যুবককে গ্রেফতার করল বালি থানার পুলিশ। এটিএম থেকে টাকা নেওয়ার সময় তাকে হাতেনাতে ধরে ফেলেন বালি থানার (Bali Police) হোমগা

অভিনব কায়দায় এটিএম থেকে টাকা লুঠ, তিলজলার যুবককে গ্রেফতার করল হাওড়ার পুলিশ

শেষ আপডেট: 31 August 2023 11:31

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: অভিনব কায়দায় এটিএম থেকে টাকা লুঠ (ATM Loot)। তদন্তে নেমে তিলজলার বাসিন্দা মহম্মদ সাহিল নামে এক যুবককে গ্রেফতার করল বালি থানার পুলিশ। এটিএম থেকে টাকা নেওয়ার সময় তাকে হাতেনাতে ধরে ফেলেন বালি থানার (Bali Police) হোমগার্ড সন্তোষ স্বর্ণকার।

পুলিশ সূত্রে জানা গেছে গত ২৫ অগস্ট একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ম্যানেজার বালি থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি জানান, কিছু দুষ্কৃতী কয়েকমাস ধরে অভিনব কায়দায় এটিএম থেকে টাকা নিয়ে চম্পট দিচ্ছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এটিএমএ (ATM Loot) টাকা বেরোনোর জায়গায় একটি ডিভাইস আটকে দিচ্ছে দুষ্কৃতীরা। এরফলে গ্রাহকরা টাকা তুলতে এসে বিপাকে পড়ছেন। তাঁরা কার্ড পাঞ্চ করে টাকা তুলতে গেলে অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র হলেও মেশিনে টাকা থেকে যাচ্ছে। অথচ তাঁরা টাকা ডেবিট হয়েছে বলে মেসেজ পাচ্ছেন।

সংশ্লিষ্ট গ্রাহক এটিএম থেকে বেরিয়ে গেলেই দুষ্কৃতী ঢুকে মেশিন থেকে ডিভাইসটি বের করে টাকা নিয়ে চলে যাচ্ছে। সিসিটিভিতে সেই ছবি ধরা পড়তেই সক্রিয় হয় পুলিশ। এটিএম গুলোতে সাদা পোশাকে পুলিশ গ্রাহক সেজে নজরদারি শুরু করে। তারপরেই পুলিশের জালে ধরা পড়ে মহম্মদ সাহিল।

বৃহস্পতিবার আদালতে পেশ করে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ অনুপম সিং জানান, এই চক্রের সঙ্গে আরও অনেকেই জড়িত রয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তাদের গ্রেফতার করা সম্ভব হবে।

আরও পড়ুন: ডোমজুড়ে যুবতী খুনে ব্যবহৃত পিস্তল উদ্ধার, কলকাতা থেকে ডুবুরি আনিয়েছিল পুলিশ


```