Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ডিসেম্বরের মধ্যে রাজ্যের সব বাসিন্দাকে কোভিড টিকার অন্তত ফার্স্ট ডোজ, লক্ষ্য নবান্নের

দ্য ওয়াল ব্যুরো: পুজোর পরে করোনা সংক্রমণ অনেকটাই বেড়েছে বলে সতর্ক করেছে নবান্ন। মঙ্গলবার সন্ধেয় রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সমস্ত জেলার জেলাশাসক ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরাও য

ডিসেম্বরের মধ্যে রাজ্যের সব বাসিন্দাকে কোভিড টিকার অন্তত ফার্স্ট ডোজ, লক্ষ্য নবান্নের

শেষ আপডেট: 20 October 2021 11:49

দ্য ওয়াল ব্যুরো: পুজোর পরে করোনা সংক্রমণ অনেকটাই বেড়েছে বলে সতর্ক করেছে নবান্ন। মঙ্গলবার সন্ধেয় রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সমস্ত জেলার জেলাশাসক ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরাও যোগ দেন ওই বৈঠকে। মুখ্যসচিব পরামর্শ দিয়েছেন, রাজ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে কোভিড টেস্ট আরও বাড়াতে হবে। ফের কড়া হবে রাতের বিধিনিষেধ। তাছাড়া করোনার টিকাকরণ (Vaccine) বাড়ানোয় বেশি জোর দিতে বলেছেন মুখ্যসচিব। তাঁর বক্তব্য, ডিসেম্বরের মধ্যে ১৮ ঊর্ধ্ব সাত কোটিকে টিকার অন্তত একটি ডোজ দেওয়া শেষ হবে। তারই পরিকল্পনা চলছে জোরকদমে। পুজোর পর থেকে রাজ্যে করোনা সংক্রমণের হার বেড়েছে বলেই জানা গেছে। রাজ্য স্বাস্থ্য দফতরের সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। কলকাতা সহ কয়েকটি জেলায় সংক্রমণের হার শীর্ষে পৌঁছেছে। পরিসংখ্যাণ বলছে, গত চার সপ্তাহে কলকাতায় সংক্রমণের হার ২.৭১ শতাংশ থেকে এক লাফে ৩.৬৫ শতাংশে পৌঁছে গেছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলার হালও তেমন। দক্ষিণে হাওড়া, হুগলিতেও সংক্রমণের হার বেড়েছে। নতুন আক্রান্তের সংখ্যাও বেশি। কাজেই সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে কোভিড টেস্টিং ও কনট্যাক্ট ট্রেসিংয়ে জোর দিতে বলেছেন মুখ্যসচিব। পাশাপাশি টিকাকরণের গতি বাড়ানোর নির্দেশও দিয়েছেন তিনি। করোনার টিকাকরণ নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে টানাপড়েন চলছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারেই অভিযোগ করেছেন রাজ্যের জন্য বরাদ্দ টিকার সবটা পাঠানো হচ্ছে না সময়মতো। তাছাড়া কিছুদিন আগেই কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকার ঘাটতির কারণে টিকাকরণ কেন্দ্রগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পুজোর চার দিনেও টিকাকরণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এখন পুজো মিটেতে ফের নতুন উদ্যোমে টিকাকরণ শুরু করার কথা বলেছেন মুখ্যসচিব। দেশে যেমন গত এপ্রিল অবধি টিকাকরণে রেকর্ড তৈরি হয়েছিল, পশ্চিমবঙ্গও টিকাকরণ কর্মসূচীতে নজির গড়ে। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যাণ বলছে, চলতি বছর ১৬ জানুয়ারি থেকে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও টিকাকরণ শুরু হয়। সেই দিন থেকে গত ৩০ এপ্রিল অবধি এক কোটি টিকাকরণ হয় বাংলায়। আর গতকাল ১৯ তারিখ অবধি সেই সংখ্যাই ৬ কোটি ৭৫ লক্ষে পৌঁছে গেছে। এর মধ্যে টিকার ফার্স্ট ডোজ নিয়েছেন ৪ কোটি ৯০ লক্ষ, সেকেন্ড ডোজ ১ কোটি ৮৫ লক্ষ। নবান্ন সূত্রে খবর, ডিসেম্বরের মধ্যে ১৮ উর্ধ্ব সকলকে টিকার ফার্স্ট ডোজ দেওয়া শেষ হবে। তারই প্রস্তুতি চলছে। রাজ্যের কোন জেলায় কত টিকাকরণ হয়েছে—

জেলা            প্রথম ডোজ      দ্বিতীয় ডোজ

আলিপুরদুয়ার      ৮,৬১০৫০           ৩,০৯,৪৫৭ বাঁকুড়া            ১৮,০৩,৯১২          ৫,৮৩,০৮৬ বীরভূম           ১৯,৮০.২৭৮          ৭,০৪, ৪৭৪ কোচবিহার       ১২,৬০,৪১২           ৩,৮২,১৭৭ দক্ষিণ দিনাজপুর  ৯,৬০,৫৯৫           ৩,২৬,৫৯৫ দার্জিলিং          ১২,৯৪,৯৬৭          ৫,৫৮,৬১৪ হুগলি            ২১,৮৯,১৪৩           ৭,৮০,১৪৮ হাওড়া           ২১,৮৭,৬১০          ১১,৫৪,৯৭১ জলপাইগুড়ি     ২৪,৯৬,৬৬৭          ১০,৭৬,৩১৪ ঝাড়গ্রাম        ১০,১১,১২৩            ৩,২৪,৯৫০ কালিম্পং       ৬,৪৩,৯২৩             ১,৭৯,০৩২ কলকাতা       ১,৭৯,৯৩২             ১,০৮৭১৮ মালদা         ৪৭,৩০,৪৯৩           ২৭,২৬,২৬৯ মুর্শিদাবাদ      ১৭,২১,১৩৩            ৫,০২,৬৫৫ নদিয়া        ২৯,২৬,৬২৭             ৮,৪৯,২৬০ উত্তর ২৪ পরগনা  ২৩,১৬,৬৮০        ৭,৪৯,০০২ পশ্চিম বর্ধমান   ৬০,৮৯,১৪৯           ২৩,৪৬,১৩০ পশ্চিম মেদিনীপুর  ২২,৫৩,৬১৩        ৭,৭৩,২৯৪ পূর্ব বর্ধমান       ৩৩,৫২,৩৬৯        ১২,২১,১৮৮ পূর্ব মেদিনীপুর    ১৩,৬৬,৬৪৯         ৪,১৩,১৫১ পুরুলিয়া         ৪২,৭২,৫৪৯         ১৫,৯৩,৯৩৬ দক্ষিণ ২৪ পরগনা  ১১,৩৬,১৫৮        ৩,৬৭,৭৭০ উত্তর দিনাজপুর    ১৬,৪০,২২৫         ৫,৬১,২২২ পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```