Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

Assembly: শুভেন্দুর বিরুদ্ধে মুখ খোলা বিজেপির সেই চার বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য সরকার

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভার (Assembly) স্পিকারের কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে অভিযোগ তুলে চিঠি দিয়েছিলেন বিজেপির (BJP) চার বিধায়ক (MLAs)। তাঁদের নিরাপত্তা বাড়ানো হল বৃহস্পতিবার। রাজ্য সরকারের তরফে রায

Assembly: শুভেন্দুর বিরুদ্ধে মুখ খোলা বিজেপির সেই চার বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য সরকার

শেষ আপডেট: 17 March 2022 09:52

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভার (Assembly) স্পিকারের কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে অভিযোগ তুলে চিঠি দিয়েছিলেন বিজেপির (BJP) চার বিধায়ক (MLAs)। তাঁদের নিরাপত্তা বাড়ানো হল বৃহস্পতিবার। রাজ্য সরকারের তরফে রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, বাগদার বিশ্বজিৎ দায়, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ এবং কালিয়াগঞ্জের সৌমেন রায়ের নিরাপত্তা বৃদ্ধি করে দেওয়া হয়েছে।

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এই চার বিজেপি বিধায়ক চিঠি দিয়ে নিরাপত্তা বৃদ্ধির দাবি করেন। তাঁদের অভিযোগ ছিল, শুভেন্দু অধিকারী তাঁদের খুনের হুমকি দিয়েছেন, তাই নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। তারপরেই ওই চারজনের নিরাপত্তা বাড়িয়ে দিল রাজ্য সরকার।

‘স্থলে জলে বনতলে…’, দোলের আগে অদিতির গানে জমে উঠল বিধানসভা

বস্তুত, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ আনা চার বিধায়কই বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন। তারপর তাঁদের নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল। স্পিকারের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনার পর এবার সেই নিরাপত্তা আরও বাড়ল।

এদিকে বৃহস্পতিবার স্পিকার বিমান বন্দোপাধ্যায় বলেন এই ঘটনা নজিরবিহীন। একজন বিরোধী দলনেতা সতীর্থদের হুমকি দিচ্ছেন এমনটা আগে কখনও শোনা যায়নি।

বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখার সময়ে উপরিউক্ত চার বিধায়ক তাঁকে বক্তব্য রাখতে বাধা  দেন। ওয়াক আউট করেন শুভেন্দু। রায়গঞ্জের বিধায়ক অভিযোগ করেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাকি ওয়াক আউট করার সময় হুমকি দিয়ে গিয়েছেন, কাল তাঁর বাড়িতে ইনকাম ট্যাক্সের লোক পাঠাবেন বলে। এ নিয়ে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। তারপর চারজনেরই নিরাপত্তা বৃদ্ধি হল।


```