Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাড়ি না দিলে প্রাণে মারার হুমকি! স্ক্রুটিনির কাজ বন্ধ করল আশাকর্মীরা

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: আবাস যোজনার (Awas Yojana) স্ক্রুটিনিতে গিয়ে খুনের হুমকি (Threating) পেয়েছেন বলে অভিযোগ মানিকচকের আশাকর্মীদের (Asha Worker)। তারপরেই কাজ বন্ধ করে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। প্রাণের ভয়ে আবাস যোজনার স্ক্রুট

বাড়ি না দিলে প্রাণে মারার হুমকি! স্ক্রুটিনির কাজ বন্ধ করল আশাকর্মীরা

শেষ আপডেট: 6 December 2022 13:55

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: আবাস যোজনার (Awas Yojana) স্ক্রুটিনিতে গিয়ে খুনের হুমকি (Threating) পেয়েছেন বলে অভিযোগ মানিকচকের আশাকর্মীদের (Asha Worker)। তারপরেই কাজ বন্ধ করে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। প্রাণের ভয়ে আবাস যোজনার স্ক্রুটিনির কাজ আর করতেই নারাজ আশাকর্মীরা। ব্লক বিডিও ও ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তাঁরা।

প্রশাসনের নির্দেশ অনুসারে মালদহ জেলার বিভিন্ন ব্লকের সঙ্গে মানিকচক ব্লকেও আবাস যোজনার তালিকার স্ক্রুটিনির দায়িত্ব দেওয়া হয়েছে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের। তবে একদল আশাকর্মী, মঙ্গলবার মানিকচক ব্লকের বিডিও ও ব্লক স্বাস্থ্য আধিকারিকের দ্বারস্থ হন। এই আবাস যোজনার স্ক্রুটিনির দায়িত্ব যাতে তাঁদের না দেওয়া হয় সেই আবেদন করেন তাঁরা।

ভুতনি শিবুটোলা এলাকার আশাকর্মী লতিকারানি মণ্ডল অভিযোগ করেন, ব্লক প্রশাসনের তরফে তাদের যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকায় নাম থাকা বেশিরভাগ উপভোক্তার পাকা বাড়ি ও গাড়ি রয়েছে। কিন্তু যারা সত্যি গরীব, তাদের এই তালিকায় নাম নেই। উপভোক্তারা টাকা দিয়ে এই তালিকায় নাম তুলেছেন। তিনি বলেন, “এখন এই তালিকা থেকে নাম বাদ পড়লে আমাদের গুলি করে মারার হুমকি দিচ্ছে ওরা। তাই প্রাণ হাতে নিয়ে এই কাজ আর করতে চাই না।”

বকেয়া ভাতা মেটাতে হবে, গড়তে হবে পে কমিশন, সাত দফা দাবিতে ধর্মঘটের পথে হাইকোর্টের কর্মচারীরা

নূরপুরের আশাকর্মী মাহামুদা খাতুন বলেন, “ফোন করে উপভোক্তারা হুমকি দিচ্ছে। টাকার বিনিময়ে তালিকায় নাম উঠেছে ওদের। এখন কোনওভাবে তালিকা থেকে নাম যাতে বাদ না যায় তাই দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। তাই এই কাজ আর করতে চাই না।”

মানিকচক ব্লকের বিডিও শ্যামল মণ্ডল বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।


```