Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আসানসোলে ঘরের টালি খুলে ঢুকে ধারালো অস্ত্রের কোপে খুন মহিলাকে, নিখোঁজ তাঁর মেয়ে

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ঘরের চাল থেকে টালি খুলে ভিতরে ঢুকে পঞ্চাশ বছরের এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করা হল আসানসোলে! শুধু তাই নয়, ঘটনার পর থেকেই নিখোঁজ ওই মহিলার মেয়ে (Asansol murder)। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে আ

আসানসোলে ঘরের টালি খুলে ঢুকে ধারালো অস্ত্রের কোপে খুন মহিলাকে, নিখোঁজ তাঁর মেয়ে

শেষ আপডেট: 15 August 2023 07:20

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ঘরের চাল থেকে টালি খুলে ভিতরে ঢুকে পঞ্চাশ বছরের এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করা হল আসানসোলে! শুধু তাই নয়, ঘটনার পর থেকেই নিখোঁজ ওই মহিলার মেয়ে (Asansol murder)।

ঘটনাটি ঘটেছে সোমবার রাতে আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির অন্তর্গত লালগঞ্জ গ্রামের শ্রীরামপুর পাড়ায়। মৃতার নাম শ্যামলী কর্মকার। সোমবার রাতের এই ঘটনার পর থেকেই উধাও শ্যামলীদেবীর মেয়ে বৈশাখী কর্মকার। ঘটনার কথা জানাজানি হয় মঙ্গলবার সকালে। তারপরেই আসানসোল উত্তর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় (woman killed in own house)।

মৃতার পরিবারের সদস্যদের দাবি, তাঁর ছোট মেয়ের স্বামীই শাশুড়িকে খুন করেছে। এর আগেও নাকি শ্যামলী কর্মকারের ছোট জামাই ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল তাঁর উপর। মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেবারের মতো যদিও প্রাণে বেঁচে যান তিনি। তবে ঘটনার বছর খানেকের মধ্যে খুন হতে হল শ্যামলীদেবীকে। (Asansol murder)।

মঙ্গলবার ঘটনাস্থল থেকে ৫০০মিটার দূরেই রহস্যজনক ভাবে উদ্ধার হয় একটি থলি। ওই থলির ভিতরে একটি মোবাইল ফোন এবং রেনকোট সহ বেশ কিছু সামগ্রী আছে বলে স্থানীয়দের দাবি। বর্তমানে বাড়িটি সিল করে দিয়েছে পুলিশ। এদিন দ্বিতীয় দফায় পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল ফের ঘটনাস্থলে আসে। পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে তারা। ঘটনাস্থলের ছবিও তোলা হয়। গোটা পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

যাদবপুরে আসছে না ইউজিসির প্রতিনিধি দল, সন্তুষ্ট বিশ্ববিদ্যালয়ের রিপোর্টে!


```