Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ধনকড় স‌ই করেননি, লা গণেশের সম্মতিতে জট কাটল আসানসোলের

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: প্রায় ৯ মাস হল ভোটের ফল বেরিয়েছে, কিন্তু আসানসোল পুরনিগমের বোর্ড গঠনের (Asansol Municipality Board) জট যেন কিছুতেই কাটছিল না। ১০৬ টি ওয়ার্ডের মধ্যে ৯১ টিতে জিতে নিরঙ্কুশ গরিষ্ঠতা পায় তৃণমূল কংগ্রেস। তব

ধনকড় স‌ই করেননি, লা গণেশের সম্মতিতে জট কাটল আসানসোলের

শেষ আপডেট: 15 November 2022 09:55

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: প্রায় ৯ মাস হল ভোটের ফল বেরিয়েছে, কিন্তু আসানসোল পুরনিগমের বোর্ড গঠনের (Asansol Municipality Board) জট যেন কিছুতেই কাটছিল না। ১০৬ টি ওয়ার্ডের মধ্যে ৯১ টিতে জিতে নিরঙ্কুশ গরিষ্ঠতা পায় তৃণমূল কংগ্রেস। তবু মেয়র পদ নিয়ে জটিলতার কারণে বোর্ড গঠনে অনেকটাই দেরি হয়। শেষপর্যন্ত পুর এলাকার বাইরে থেকে বিধান উপাধ্যায়কে (Bidhan Upadhyay) মেয়র করে তারা। তিনি কাউন্সিলর ছিলেন না, সেইসঙ্গে পুর এলাকার বাসিন্দা না হ‌ওয়ায় পুর আইন সংশোধন করে রাজ্য সরকার। পাশাপাশি মেয়র পদে শপথ নেওয়ার পর উপনির্বাচনে জিতে কাউন্সিলর হন বিধান। কিন্তু ওয়াসিম-উল-হক এবং অভিজিৎ ঘটক দুই ডেপুটি মেয়র নিয়ে জট থেকেই গিয়েছিল। কারণ চলতি পুর আইনে এমন কোন‌ও সংস্থান ছিল না। তবে অবশেষে সেই জট কাটতে চলেছে।

বিরসা মুণ্ডার জন্মদিনে স্কুল খোলায় বিতর্ক! বিজেপির তোপের মুখে পরিচালন কমিটি

তৃণমূলের পক্ষ থেকে ওয়াসিম-উল-হক এবং অভিজিৎ ঘটককে আসানসোল পুরসভার ডেপুটি মেয়র করতে আগেই বিধানসভায় পুর আইন সংশোধনী বিল পাশ করেছিল রাজ্য সরকার। সেই বিল রাজভবনে রাজ্যপালের কাছেও পৌঁছে যায়। কিন্তু তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড় বিলে স‌ই করেননি। ফলে আসানসোল পুরনিগমের জটিলতা কাটেনি। বিরোধীরা অভিযোগ করে, বোর্ড গঠনের জটিলতার কারণে নাগরিক পরিষেবা ব্যহত হচ্ছে। তবে সোমবার বর্তমান রাজ্যপাল লা গণেশন সংশোধিত পুর বিলে স‌ই করে দেওয়ায় অবশেষে সেই জটিলতা কাটতে চলেছে।

এই বিষয়ে ওয়াসিম-উল-হক ও অভিজিৎ ঘটকের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা বলেন, এটাই হ‌ওয়ার ছিল। অবশেষে জটিলতা কাটল।


```