Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

২০২১-এর নির্বাচনে রাজ্যের সব আসনেই প্রার্থী দেবে আসাদুদ্দিন ওয়াইসির মিম

দ্য ওয়াল ব্যুরো: আগামী বিধানসভা  নির্বাচনে পশ্চিমবঙ্গের সবক’টি আসনেই তারা প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে বলে কোনওরকম রাখঢাক না করেই জানিয়ে দিল আসাদুদ্দিন ওয়াইসির দল মজলিস-ই-মুত্তেহাদিন মুসলিমিন (মিম)। মিমের মুখপত্র অসীম ওয়াকার বলেছেন, “পশ

২০২১-এর নির্বাচনে রাজ্যের সব আসনেই প্রার্থী দেবে আসাদুদ্দিন ওয়াইসির মিম

শেষ আপডেট: 20 November 2019 07:31

দ্য ওয়াল ব্যুরো: আগামী বিধানসভা  নির্বাচনে পশ্চিমবঙ্গের সবক’টি আসনেই তারা প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে বলে কোনওরকম রাখঢাক না করেই জানিয়ে দিল আসাদুদ্দিন ওয়াইসির দল মজলিস-ই-মুত্তেহাদিন মুসলিমিন (মিম)। মিমের মুখপত্র অসীম ওয়াকার বলেছেন, “পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রামেই আমাদের অস্তিত্ব আছে। আমরা ২০২১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। এই প্রথমবার আমরা পশ্চিমবঙ্গে কোনও নির্বাচনে লড়ব, আর আমাদের ভাবনা হল প্রতিটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করা।” [caption id="attachment_160590" align="aligncenter" width="450"] কোচবিহারে পোস্টার মিমের।[/caption] বিহারের কিষাণগঞ্জ আসনে বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছে মিম। বাংলা লাগোয়া কিষাণগঞ্জ আসনে জয়ের পরে এখন তাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ। ইতিমধ্যেই এই রাজ্যের মুসলমানদের অবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছেন ওয়েইসি।

আরও পড়ুন: বাংলার মুসলমানদের অবস্থা দেশের মধ্যে সবচেয়ে খারাপ, মমতাকে তীব্র আক্রমণ ওয়াইসির

হায়দরাবাদের এই দল ক্রমেই মাথাব্যথার কারণ হয়ে উঠছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি জনসভায় নাম না করে ওয়াইসসির দলকে আক্রমণও করেছেন। তারই জবাবে রাজ্যের মুসলমানদের অবস্থার কথা বলেন ওয়াইসি। রাজ্যের ২৯৪ আসনে এবার তারা প্রার্থী দিলে মুসলমান ভোট ভাগ হয়ে যেতে পারে, তাতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের যতটা ক্ষতি, বিজেপির ঠিক ততটাই লাভ।

আরও পড়ুন: ফের মিম নিয়ে দলকে সতর্ক করলেন মমতা, কেন ওয়াইসির দলকে ভয় পাচ্ছে তৃণমূল

https://twitter.com/asadowaisi/status/1196682371266777089 ওয়াইসি স্পষ্ট ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেন, “ভোটের কথা ভেবে মুসলমানদের তোষণ করা বন্ধ করুন।” তাঁর কথার জের টেনেই ওয়াকার বলেন, “আমরাই একমাত্র দল যারা মুসলমানদের সত্যিকারের অধিকার দেওয়ার জন্য লড়াই করছি।” তিনি দাবি করেন, ইতিমধ্যেই রাজ্যের তৃণমূল স্তরে তাদের দল ছড়িয়ে পড়েছে, এবার তারা ভিত প্রস্তুত করতে চায়। গত লোকসভা নির্বাচনে স্পষ্ট হয়ে গেছে যে ধর্মের ভিত্তিতে ভোটের বিভাজন ক্রমেই স্পষ্ট হচ্ছে। এ রাজ্যে বিজেপির ভিত্তি হিন্দু ভোট, উল্টোদিকে শাসকদল তৃণমূল কংগ্রেসের মূল ভিত্তি মুসলমান ভোট। রাজ্যের যে সব আসনে তৃণমূল কংগ্রেস জিতেছে মূলত মুসলমান ভোটব্যাঙ্কের উপরে নির্ভর করে, তৃণমূলের সেই সব ভোট মিমের দিকে চলে গেলে সমস্যা হবে তৃণমূল কংগ্রেসেরই। সেক্ষেত্রে হিন্দু ভোটব্যাঙ্ক অটুট রাখতে পারলে বিজেপির অনেক আসনে জয়ের সম্ভাবনা বেড়ে যাবে। তাই পশ্চিমবঙ্গে মিমের বাড়বাড়ন্ত হলে তৃণমূলের ভয় পাওয়া স্বাভাবিক। ইতিমধ্যে কোচবিহারে পোস্টারও পড়েছে মিমের, যেখানে তারা বলেছে, ‘অপেক্ষা শেষ, এবার লক্ষ্য পশ্চিমবঙ্গ’।

```