Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কর্মীদের উৎসাহ দেখে মঞ্চ থেকে নেমে এসে মাটিতে বসলেন মন্ত্রী!

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: যুব তৃণমূলের জনসভায় ( Trimool Meeting ) ঘটে গেলে এক বিরল ঘটনা। কর্মীদের উৎসাহ দেখে সভামঞ্চ থেকে নেমে কর্মীদের সঙ্গে মেঝেতেই বসে পড়লেন মন্ত্রী অরূপ রায় ( Arup Roy )। রবিবাসরীয় বিকেলে এমনই ঘটনার সাক্ষী থাকল হাওড়ার (

কর্মীদের উৎসাহ দেখে মঞ্চ থেকে নেমে এসে মাটিতে বসলেন মন্ত্রী!

শেষ আপডেট: 11 December 2022 12:34

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: যুব তৃণমূলের জনসভায় ( Trimool Meeting ) ঘটে গেলে এক বিরল ঘটনা। কর্মীদের উৎসাহ দেখে সভামঞ্চ থেকে নেমে কর্মীদের সঙ্গে মেঝেতেই বসে পড়লেন মন্ত্রী অরূপ রায় ( Arup Roy )। রবিবাসরীয় বিকেলে এমনই ঘটনার সাক্ষী থাকল হাওড়ার ( Howrah ) যুব তৃণমূলের কর্মীরা।

এদিন শরৎ সদনে একটি কর্মী সম্মেলনের আয়োজন করেছিল যুব তৃণমূল। কর্মীদের ভিড়ে থিক থিক করছিল গোটা হল। অনেকেই আসন না পেয়ে হলের মেঝেতে বসে পড়েছিলেন। অন্যদিকে মঞ্চের প্রধান অতিথির আসনে বসেছিলেন মন্ত্রী অরূপ রায়। কর্মীদের উদ্দীপনা দেখে তিনিও আচমকা মঞ্চ থেকে নেমে সকলের সঙ্গে মেঝেতে বসে পড়েন। শীর্ষ নেতাকে এভাবে পাশে পেয়ে উচ্ছ্বসিত কর্মীরা। মাটিতে বসেই মঞ্চে চলা বক্তব্য শোনেন অরূপবাবু। তারপর কর্মীদের উৎসাহ দিতে বক্তব্য রাখেন।

নাইট গার্ডের উপস্থিতিতে মন্দিরের তালা ভেঙে চুরি! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

অরূপ রায় জানান, 'আমি দলের একজন কর্মী। তাই অন্য কর্মীরা মাটিতে বসে থাকবেন আর আমি চেয়ারে বসব, এটা ঠিক নয়। দলে সমস্ত কর্মীদের সমান অধিকার আছে।'

তাঁর বক্তব্যে অরূপবাবু বিজেপি ও অন্যান্য বিরোধীদলগুলির বিরুদ্ধে সরব হন। আগামীদিনে বিরোধীদের বিরুদ্ধে জোরদার লড়াইয়ে নামার বার্তা দেন।


```