Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একুশের সভায় নেমন্তন্ন পেয়েছেন, স্ত্রীকে বলেছিলেন মমতার বাড়ির সামনে থেকে ধৃত নুর

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রীর বাড়ির (Mamata Banerjee) সামনে থেকে গ্রেফতার (Arrest) হওয়া যুবক নুর আমিনকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য পেল পুলিশ। জানা গিয়েছে, কলকাতার আনন্দপুরের মার্টিন পাড়ায় থাকেন তিনি। ইন্টিরিয়ার ডিজাইনিং এর ব

একুশের সভায় নেমন্তন্ন পেয়েছেন, স্ত্রীকে বলেছিলেন মমতার বাড়ির সামনে থেকে ধৃত নুর

শেষ আপডেট: 21 July 2023 11:22

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রীর বাড়ির (Mamata Banerjee) সামনে থেকে গ্রেফতার (Arrest) হওয়া যুবক নুর আমিনকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য পেল পুলিশ। জানা গিয়েছে, কলকাতার আনন্দপুরের মার্টিন পাড়ায় থাকেন তিনি। ইন্টিরিয়ার ডিজাইনিং এর ব্যবসা রয়েছে তাঁর। তবে তাঁর পৈত্রিক বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের কেদার গ্রামে।

(Mamata Banerjee)১৩ বছর আগে নুর বাড়ি ছেড়ে কলকাতায় চলে এসেছিল বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। মেদিনীপুর শহরের অলিগঞ্জে তাঁর শ্বশুরবাড়ি। সেখানেই থাকেন তাঁর স্ত্রী ও দুই সন্তান। প্রতি শনিবার স্ত্রী ও সন্তানদের সঙ্গে দেখা করতে মেদিনীপুরে যান তিনি।

সোমবারে চলে আসেন কলকাতায়। নুরের স্ত্রী দাবি করেছেন, গত শনিবারও তাঁর স্বামী বাড়ি এসেছিলেন। বলেছিলেন, ২১ জুলাইয়ের সভায় যাওয়ার আমন্ত্রণ পেয়েছেন। তাই তিনি সেখানে যাবেন। শুক্রবার হঠাৎ টিভিতে নুর গ্রেফতার হওয়ার খবর দেখে তাঁরা বিচলিত হয়ে পড়েন। তাঁর স্বামী কোনও অসৎ উদ্দেশ্য নিয়ে কালীঘাটে যাননি বলেও দাবি করেছেন নুরের স্ত্রী। গ্রামের বাড়িতে নুরের প্রতিবেশীরাও জানিয়েছেন, পাঁচ-ছ বছর ধরে নুরের সঙ্গে তাঁর মা ও তাঁর ভাইদের কোনও যোগাযোগ নেই। তবে ভালো মানুষ বলেই তাঁরা নুরকে চেনেন।

নুর অমিন গ্রেফতার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই আনন্দপুরের মার্টিন পাড়াতেও হইহই পড়ে যায়। প্রতিবেশীরা জানিয়েছেন, পুলিশের স্টিকার লাগানো যে কালো গাড়ি আটক করা হয়েছে, সেই গাড়িটি তাঁরা আগেও দেখেছেন এলাকায়। নুর ওই গাড়ি নিয়ে আসতেন। মার্টিন পাড়ায় তাঁর বাড়ির সামনেই দোকান। ইন্টিরিয়ার ডেকরেশনের কাজকর্ম করতেন। ওই দোকানের সমানেই সবসময় গাড়িটি রাখা থাকত। নুরের একটি বাইকও রয়েছে। সেই বাইকে আবার মানবাধিকার কমিশনের মেম্বার হিসাবে স্টিকার সাঁটানো রয়েছে।

পড়শিরা জানিয়েছেন, নুর পাড়ায় তেমন কারও সঙ্গে মিশতেন না। দু-একবার গাড়ি রাখা নিয়ে বচসা হয়েছে। তবে তাঁর কার্যকলাপে সন্দেহজনক কিছু দেখতে পাননি তাঁরা। এসব তথ্য জানার পর ধন্দে পড়েছে পুলিশ। কেন নুর পুলিশের নাম ভাঁড়িয়ে অস্ত্র নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন, সেই বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। নুরের কাছ থেকে অনেকগুলো পরিচয়পত্র পেয়েছেন তদন্তকারীরা। সেগুলোর মধ্যে মানবাধিকার কমিশনের মেম্বারের পরিচয়পত্রও রয়েছে।

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিশ লেখা কালোগাড়ি, ভোজালি, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক


```