Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভাঙড়ের গ্রামে অস্ত্র ভাণ্ডারের হদিশ! পুলিশের জালে বাবা ও ছেলে

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: অস্ত্র ভাণ্ডারের (Arms Recovery) হদিশ ভাঙড়ে (Bhangor)। গোপনসূত্রে খবর পেয়ে নবিরুল মোল্লা নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও প্রচুর বোমা বানানোর সামগ্রী উদ্ধার করল কাশিপুর থানার পুলিশ। উ

ভাঙড়ের গ্রামে অস্ত্র ভাণ্ডারের হদিশ! পুলিশের জালে বাবা ও ছেলে

শেষ আপডেট: 1 December 2022 08:19

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: অস্ত্র ভাণ্ডারের (Arms Recovery) হদিশ ভাঙড়ে (Bhangor)। গোপনসূত্রে খবর পেয়ে নবিরুল মোল্লা নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও প্রচুর বোমা বানানোর সামগ্রী উদ্ধার করল কাশিপুর থানার পুলিশ। উদ্ধার পাঁচটি সকেট বোমা, একটি একনলা বন্ধুক, একটি কার্তুজ, ১৫ কেজি বোমা বানানোর নানা সামগ্রী ও যন্ত্রপাতি।

৩০ ঘণ্টা ম্যারাথন জেরার পর হিন্দমোটরের ব্যবসায়ীকে কলকাতা আনল আয়কর দফতর

বুধবার রাতে ভাঙড়ের নাটাপুকুরে অভিযান চালায় পুলিশ। নবিরুল মোল্লার বাড়ি থেকে পনেরো কেজির বেশি বোমা বানানোর বারুদ ও বোমা বানানোর সামগ্রী উদ্ধার করে পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও। নবিরুল মোল্লা ও তার ছেলে সামসুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বোমা বানানোর সময়েই হাতেনাতে তাদের ধরা হয়। ধৃত দুজনকেই এদিন বারুইপুর আদালতে পেশ করে পুলিশ। ঘটনার তদন্ত করেছে কাশিপুর থানার পুলিশ।

এদিকে এই অস্ত্রভাণ্ডারের খোঁজ মিলতেই রাজনৈতিক চাপানউতোর চরমে উঠেছে। ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকির দাবি, ধৃত নবিরুল শাসকদলের আশ্রিত দুষ্কৃতী। এর আগে একাধিকবার সে আইএসএফ কর্মীদের হুমকি দিয়েছে। এলাকায় বোমাবাজি করে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করেছে। তাকে গ্রেফতার করার জন্য ভাঙর থানার পুলিশকে ধন্যবাদও জানান তিনি।

এলাকার তৃণমূল নেতা হাকিমুল ইসলামের পাল্টা অভিযোগ, আইএসএফের কর্মী হিসেবেই এলাকায় নবিরুল মোল্লার পরিচিতি। কুখ্যাত দুষ্কৃতী সে। বিধায়ক নিজেও সেটা জানেন। তবু তৃণমূলকে কলঙ্কিত করতেই মুখে অন্য কথা বলছেন।


```