
শেষ আপডেট: 22 June 2018 18:39
পুলিশ কমিশনারের করা টুইট[/caption]
সিগন্যালে দাঁড়িয়ে আছে গাড়ি। স্পিকারে গাইছেন ইন্দ্রনীল সেন। সে গানের লিরিকে সাবধানে গাড়ি চালানোর বার্তা। হেলমেট মাথায় বাইক চালানোর পরামর্শ। এমনিতে এই প্রকল্পের বিজ্ঞাপনে প্রচুর টাকা খরচ করেছে নবান্ন। ফ্লেক্স, হোর্ডিং, টেলিভিশন-রেডিওতে বিজ্ঞাপন কোনও কিছুতেই কার্পণ্য করেনি সরকার। এ বার সেখানেই যুক্ত হয়ে গেল লিওনেল মেসির নাম। হয়তো তাঁর অজান্তেই।
[caption id="attachment_13617" align="alignright" width="300"]
পুলিশ কমিশবনারের করা টুইট কলকাতা পুলিশের রিটুইট[/caption]
আইসল্যান্ডের বিরুদ্ধে লিওনেল মেসির পেনাল্টি মিসের ছবি আর হেলমেট ছাড়া বাইক চালিয়ে জরিমানা আদায় করার ছবি একসঙ্গে করে লেখা হলো 'সব পেনাল্টি মিস হয় না।' আর সেই পোস্টার টুইট করলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। তাঁর টুইটার হ্যান্ডেল থেকে করা এই টুইট আবার রিটুইট করল কলকাতা পুলিশের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল। বিশ্বকাপের ভরা বাজারে বোঝানোর চেষ্টা হলো মেসি পেনাল্টি মিস করলেও পুলিশ কিন্তু করবে না।
অনেক আর্জেন্টিনা সমর্থক অবশ্য এটাকে ভালো ভাবে নিচ্ছে না। তাঁদের বক্তব্য ট্রোল করা হয়েছে মেসিকে। এক আর্জেন্টিনা সমর্থকের প্রশ্ন, 'রোনাল্ডোও তো পেনাল্টি মিস করেছেন অতীতে। সেই ছবি কেন এলো না? তাহলে কি কলকাতা পুলিশ মেসিকে ছোট করার জন্য এই কাজ করলেন উদ্দেশ্যপ্রণোদিত?' পুলিশ অবশ্য এ সব অভিযোগে খুব একটা আমল দিতে রাজি নয়। তাঁদের বক্তব্য, সচেতনতা প্রচারের জন্যই এই পোস্টার।