Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হোয়াটসঅ্যাপে দমকলে চাকরির নিয়োগের তালিকা প্রকাশ, বিষয়টি জানেই না দমকল দফতর

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: হোয়াটসঅ্যাপে দমকলের চাকরির নিয়োগের তালিকা দেখে হতবাক প্রার্থীরা। তালিকায় নিজেদের নাম না দেখে বিভ্রান্তি ছড়ায়। গোটা ঘটনা দমকল অফিসকে জানালে উত্তর আসে, তাদের কাছে কোনওরকম নিয়োগের তালিকা আসেনি। হোয়াটসঅ্যাপে তালিকা

হোয়াটসঅ্যাপে দমকলে চাকরির নিয়োগের তালিকা প্রকাশ, বিষয়টি জানেই না দমকল দফতর

শেষ আপডেট: 16 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: হোয়াটসঅ্যাপে দমকলের চাকরির নিয়োগের তালিকা দেখে হতবাক প্রার্থীরা। তালিকায় নিজেদের নাম না দেখে বিভ্রান্তি ছড়ায়। গোটা ঘটনা দমকল অফিসকে জানালে উত্তর আসে, তাদের কাছে কোনওরকম নিয়োগের তালিকা আসেনি। হোয়াটসঅ্যাপে তালিকা প্রকাশ কী ভাবে হলো সে সম্পর্কে তারা কিছু জানে না। ঘটনাটি দমকলের জলপাইগুড়ি ডিভিশনাল অফিসের।বৃহস্পতিবার  চাকরি নিয়োগের তালিকা প্রকাশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে অফিস চত্বর। হোয়াটসঅ্যাপে প্রকাশিত তালিকায় যোগ্য প্রার্থীদের নাম নেই বলে অভিযোগ উঠেছে। দমকল অফিসে সেই কথা জানিয়ে আবেদনপত্র জমা দিতে যান তালিকায় নাম না থাকা কয়েক জন প্রার্থী। দাবি, তাঁদের আবেদন পত্র গ্রহণই করেনি অফিস। দেখা মেলেনি অফিসের ডিও-র।দমকল আধিকারিক উত্তম দাস জানাচ্ছেন, চাকরির নিয়োগ সংক্রান্ত কোনও তালিকাই অফিসে আসেনি। তাই প্রার্থীদের আবেদন পত্র জমা নেওয়ার কোনও প্রশ্নই নেই। হোয়াটসঅ্যাপে তালিকা প্রকাশ নিয়ে নিজেদের দায়ও এড়ান অফিস আধিকারিক। মেলা পূর্ণ ছিল, চলেছে শূন্যের দিকে… চুক্তি ভিত্তিক অক্সিলিয়ারি ফায়ার পার্সোনালের জন্য গত বছরের জুন মাসে একটি পরীক্ষা নেওয়া হয়। জলপাইগুড়ি ডিভিশনাল অফিসে মোট ৪০টি খালি পদের জন্য পরীক্ষা দিয়েছিলেন ৪১০ জন প্রার্থী। বৃহস্পতিবার তারই নিয়োগপত্রের তালিকা হোয়াটসঅ্যাপে প্রকাশ পায়। তালিকায় ছিল মোট ৪০ জনের নাম। অভিযোগ, এই ৪০ জনের মধ্যে বেশিরভাগই  লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন। আর তা গোপন করতেই তালিকা প্রকাশের কথা অস্বীকার করছে দমকল দফতর। পাশাপাশি, হোয়াটসঅ্যাপে প্রকাশিত নিয়োগপত্রের তালিকার সত্যতা কতটা সেই নিয়েও উঠছে প্রশ্ন। না-ফেরার দেশে চলে গেলেন হিমালয়ের বরপুত্র ‘ছোড়দা’ তালিকায় নাম না ওঠা পরীক্ষার্থীদের মধ্যে একজন প্রসেনজিৎ বসাক।তাঁর দাবি, শারীরিক পরীক্ষায় যাঁরা পুরোপুরি অকৃতকার্য তাঁদের নাম তালিকায় রয়েছে।একই অভিযোগ অন্য পরীক্ষার্থী নরেন্দ্রনাথ রায়ের। অফিসে এসে তাঁরা নিজেদের দাবি জানালেও বিষয়টি নিয়ে কথা বলতে চাননি দমকল অফিসের আধিকারিকরা। তখনই পরিস্থিতি খারাপ হয়। অফিসের সামনেই বিক্ষোভে নামেন পরীক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, শারীরিক পরীক্ষার ভিডিও আবার খতিয়ে দেখে নতুন করে তালিকা তৈরি করা হোক। এছাড়া হোয়াটসঅ্যাপে প্রকাশিত তালিকা নিয়ে দমকল অফিসের সংশয় থাকলে তা বাতিল করা হোক। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে দমকল অফিস।    

```