App Cab Fare: অ্যাপ ক্যাবের ভাড়া কমছে রাজ্যে, এখন থেকে আর ইচ্ছামতো জুলুম করা যাবে না
অ্যাপ ক্যাব (App Cab Fare) নিয়ে নাভিশ্বাস উঠছিল নিত্যযাত্রীদের। ক্যাব ডাকতে গেলেই চোখ কপালে উঠছিল। অফিস টাইমে ভাড়া আকাশছোঁয়া তো বটেই, কোনও উৎসব-অনুষ্ঠান এলে তো আর কথাই নেই। ভাড়া দ্বিগুণ-তিনগুন অবধি বেড়ে যাচ্ছিল অবলীলায়। অ্যাপ ক্যাবের ভাড
শেষ আপডেট: 4 March 2022 05:47
অ্যাপ ক্যাব (App Cab Fare) নিয়ে নাভিশ্বাস উঠছিল নিত্যযাত্রীদের। ক্যাব ডাকতে গেলেই চোখ কপালে উঠছিল। অফিস টাইমে ভাড়া আকাশছোঁয়া তো বটেই, কোনও উৎসব-অনুষ্ঠান এলে তো আর কথাই নেই। ভাড়া দ্বিগুণ-তিনগুন অবধি বেড়ে যাচ্ছিল অবলীলায়। অ্যাপ ক্যাবের ভাড়ার জুলুম নিয়ে তাই বিস্তর অভিযোগ জমা পড়ছিল পরিবহণ দফতরে (State Transport Department)। ভাড়া নিয়ন্ত্রণে (Cab Fare) আনা হবে এমন আশ্বাস আগেই দিয়েছিল রাজ্য সরকার। ভাল খবর হল, এই মার্চ মাস থেকেই অ্যাব ক্যাবের ভাড়া পুরোপুরি আয়ত্তে চলে আসবে। নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে রাজ্য পরিবহন দফতর।
আগে ক্যাবে উঠলেই একজন যাত্রীকে বেস ফেয়ার ৪৫ টাকা গুনতে হত। নতুন নিয়মে সর্বাধিক সাড়ে ৩ কিলোমিটার অবধি বেস ফেয়ার দিতে হবে যাত্রীদের। প্রতি কিলোমিটারে সর্বাধিক ২৮ টাকা করে। অন্যদিকে প্রতি কিলোমিটারে এসি ট্যাক্সির ভাড়া দিতে হবে ১৮ টাকা ৭৫ পয়সা। ড্রাইভার যেখান থেকে যাত্রীকে গাড়িতে নেবে সেখান থেকেই শুরু হবে ভাড়া। যাত্রী গাড়িতে ওঠা থেকে গন্তব্যে পৌঁছনো অবধি কতটা দূরত্ব, কী সময় লাগবে তার ওপর ভাড়া ঠিক হবে। ইচ্ছামতো যা খুশি ভাড়া হাঁকানো যাবে না। সেটা ৩ কিমি মধ্যে হলে তার চার্জ দিতে হবে। ক্যানসেল করলে ১০% দিতে হবে।
এতদিন কোনও বিশেষ অনুষ্ঠান থাকলে বা অফিস টাইমে ভাড়া দ্বিগুন বাড়িয়ে দেওয়া হত। আবার বৃষ্টি হোক বা রাস্তায় জল জমুক, তখন ভাড়া আকাশছোঁয়া। সরকারি নির্দেশিকায় এইসব এখন থেকে আর করা যাবে না।
নয়া বিধিতে সারচার্জের সর্বোচ্চ সীমাও বেঁধে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে এসি মিটার ট্যাক্সির মোট ভাড়ার ৫০ শতাংশ এই চার্জ বাবদ নিতে পারবে সংস্থাগুলি। সে ক্ষেত্রে বর্তমানের তুলনায় অ্যাপ ক্যাবের বাড়তি ভাড়া অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Suvendu attack Mamata: মমতার নাম উঠবে হিটলার, মুসোলিনির তালিকায়! তোপ শুভেন্দুর
করোনার সময় অ্যাপ ক্যাবগুলির লাগামছাড়া ভাড়া হাঁকত বলে অভিযোগ করেছিলেন অনেকে। যাত্রীদের অভিযোগ ছিল বাস, ট্রেন না চলায় অ্যাপ ক্যাবগুলি ১৮-২০ শতাংশ পর্যন্ত বেস ফেয়ার বাড়িয়ে দিয়েছিল। এখন থেকে ভাড়া পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে বলেই জানানো হয়েছে সরকারি নির্দেশিকায়।