Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌমিত্র খাঁ আসতে চেয়েছিল, অভিষেক দরজা খোলেনি! অপরূপার চাঞ্চল্যকর টুইট

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: গত শুক্রবারই বিচারপতি মান্থাকে সরাসরি নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সভাপতির সেই বক্তব্যকেই পুরোপুরি সমর্থন করে টুইট (Tweet) করলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar)। টুইটে তি

সৌমিত্র খাঁ আসতে চেয়েছিল, অভিষেক দরজা খোলেনি! অপরূপার চাঞ্চল্যকর টুইট

শেষ আপডেট: 16 July 2023 14:58

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: গত শুক্রবারই বিচারপতি মান্থাকে সরাসরি নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সভাপতির সেই বক্তব্যকেই পুরোপুরি সমর্থন করে টুইট (Tweet) করলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar)।

টুইটে তিনি বলেন, 'আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে ১০০% সমর্থন করি। হাইকোর্টকে বিজেপি রাজনীতি করার ক্লাব বানিয়েছে। আর এই ক্লাব মেম্বারের মধ্যে কোনও একজন বিচারপতি আছেন। যিনি হাইকোর্টের ভাবমূর্তি নষ্ট করছেন। বিচারব্যবস্থার মাধ্যমে কিছু বিচারপতির রায় রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে। মনে রাখবেন মানুষের রায়ের উপর কারও রায় হয় না।'

এরপরেই ওই একই টুইটে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের উদ্দেশে লেখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ব্যক্তিগত রাগ করেছেন। কারণ ও দলে আসতে চাইছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দরজা খোলেনি এটা বিজেপি ভালই জানে।'

শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যয়ের বক্তব্যের পর আদালত অবমাননার অভিযোগ তুলে তাঁর সাংসদ পদ খারিজ করার কথা বলেছিলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। এর পরিপ্রেক্ষিতেই অপরূপা এই কথা বলেন। তাঁর টুইট নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপরূপাদেবী বলেন,সৌমিত্র খাঁ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছেন বলে ভুলভাল বকছেন। উনি তৃণমূল কংগ্রেসে আসার চেষ্টা করেছিলেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার জন্য দরজা খোলেননি। তাই টিভির পর্দা আসার জন্য এসব বলছেন।'

তৃণমূলের পার্টি অফিস এখন নির্দলের দখলে, চর্চায় ফের সিঙ্গুর


```