Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূলের গাইডলাইন মেনেই ‘প্রায়শ্চিত্ত’, বালুরঘাটের দণ্ডিকাণ্ডে সাহসী দাবি সাংসদ অপরূপার

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বালুরঘাটের দণ্ডিকাণ্ড নিয়ে যখন গোটা রাজ্য তোলপাড়, তখন আরামবাগের তৃণমূল সাংসদ (Aparupa Poddar) দাবি করলেন, তাঁদের দলের একটা গাইডলাইন আছে। তৃণমূলে (TMC) ফিরতে গেলে প্রায়শ্চিত্ত করেই ফিরতে হবে। সোমবার সাংবাদিকদের মু

তৃণমূলের গাইডলাইন মেনেই ‘প্রায়শ্চিত্ত’, বালুরঘাটের দণ্ডিকাণ্ডে সাহসী দাবি সাংসদ অপরূপার

শেষ আপডেট: 10 April 2023 15:22

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বালুরঘাটের দণ্ডিকাণ্ড নিয়ে যখন গোটা রাজ্য তোলপাড়, তখন আরামবাগের তৃণমূল সাংসদ (Aparupa Poddar) দাবি করলেন, তাঁদের দলের একটা গাইডলাইন আছে। তৃণমূলে (TMC) ফিরতে গেলে প্রায়শ্চিত্ত করেই ফিরতে হবে।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপরূপা বলেন, ‘‘২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর খানাকুলে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছিলেন বিপ্লব দাস। মাথা মুড়িয়ে প্রায়শ্চিত্ত করে তবেই তৃণমূলে ফিরেছিলেন তিনি। তবে মাথা মুড়িয়ে তাঁরা যে প্রায়শ্চিত্ত করেছিলেন তা স্বেচ্ছাতেই করেছিলেন তাঁরা।’’

সাংসদের বক্তব্য, ২০২১ সালে যাঁরা বিজেপিতে গিয়েছিলেন তাঁদের ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। দিনাজপুরেও একই ঘটনা ঘটেছিল। যারা গিয়েছিলেন তারা ভুল বুঝে গিয়েছিলেন। কাজেই ফেরার সময় প্রায়শ্চিত্ত করেছেন। এটাই দলের রীতি। কেউ জোর করেনি।

অপরূপা যখন এই সব দাবি করছেন, তার ২৪ ঘণ্টা আগেই বালুরঘাটের ঘটনা নিয়ে কড়া পদক্ষেপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁর পৌরোহিত্যে চার আদিবাসী মহিলা দণ্ডি কেটে তৃণমূলে ফিরেছিলেন, সেই মহিলা তৃণমূলের জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীকে সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দেন মমতা।

অপরূপার সম্ভবত তা গোচরে ছিল না। দলের এক নেতার কথায়, বালুরঘাটের ঘটনা নিয়ে দিদির পদক্ষেপ জেনেও অপরূপা যদি একথা বলে থাকেন, তাহলে বুঝতে হবে ওঁ অসীম সাহসী।

বুধবার দক্ষিণ দিনাজপুরের তপনে প্রায় দুশোজন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেন। বৃহস্পতিবার তাঁদেরই মধ্যে চার মহিলা তৃণমূলে ফেরত আসেন। দেখা যায় বালুরঘাট কোর্ট মোড় থেকে কাঁঠালপাড়ায় তৃণমূল জেলা কার্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দণ্ডি কেটে আসছেন তাঁরা। তারপরে তৃণমূল অফিসে এলে তাঁদের হাতে দলের পতাকা তুলে দেওয়া হয়। এই ঘটনার ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়।

ওই মহিলারা জানান, তৃণমূল ছেড়ে ভুল করেছেন। তাই প্রায়শ্চিত্ত করেই দলে ফেরা। কেউ তাঁদের জোর করেনি। কিন্তু জোর না করলেও কীভাবে দল এই কর্মকাণ্ডকে সমর্থন করল তা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, ‘‘চাপে পড়ে দুশোজনের মধ্যে তিন-চারজনকে ফিরে গেছেন। যেভাবে তাঁদের ফিরিয়ে নেওয়া হয়েছে তা খুবই লজ্জাজনক।’’

পঞ্চায়েতে জবরদস্তি নয়, বিরোধীরা মনোনয়ন জমা দিতে না পারলে দেখবে তৃণমূল নেতৃত্ব: অভিষেক


```