Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গলসিতে মাঠজুড়ে ছড়িয়ে শতাধিক ভেড়ার লাশ! মাথায় হাত মেষপালকদের

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: সাতসকালে অজস্র ভেড়ার (sheeps) মৃতদেহ (deadbody) উদ্ধারকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের গলসিতে (Galsi) চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, গ্রামের মাঝে একটা মাঠজুড়ে প্রায় শতাধিক ভেড়ার দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা য

গলসিতে মাঠজুড়ে ছড়িয়ে শতাধিক ভেড়ার লাশ! মাথায় হাত মেষপালকদের

শেষ আপডেট: 17 March 2023 11:43

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: সাতসকালে অজস্র ভেড়ার (sheeps) মৃতদেহ (deadbody) উদ্ধারকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের গলসিতে (Galsi) চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, গ্রামের মাঝে একটা মাঠজুড়ে প্রায় শতাধিক ভেড়ার দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। ঘটনার জেরে বড় বিপদে পড়েছেন মেষপালকরা।

sheeps, deadbody, Galsi

সূত্রের খবর, সপ্তাহখানেক ধরেই গলসির সাঁকো মিদ্যাপাড়া এলাকায় রানিগঞ্জ থেকে আসা বেশ কয়েকটি ভেড়ার পাল। এলাকায় এসে ঘাঁটি তৈরি করে চড়ে বেড়াচ্ছিল তারা। শুক্রবার ভোরবেলা মেষপালকরা মাঠে গিয়ে দেখেন, মাঠের বিভিন্ন জায়গায় ভেড়াগুলি মরে পড়ে আছে। এর পাশাপাশি আরও কয়েকটি ভেড়া অসুস্থ অবস্থায় মাঠে পড়েছিল।

ঘটনার খবর নিমেষে ছড়িয়ে পড়ে। কীভাবে ওই ভেড়াগুলি মারা গেল, তাও রহস্য! তবে মেষপালকরা জানিয়েছেন, "মাঝেমধ্যেই ভেড়াগুলিকে ওষুধ খাওয়াতে হয়। সেরকমই বিহার থেকে আনা ওষুধ বৃহস্পতিবার দু'টি ভেড়ার পালকে খাওয়ানো হয়। ওষুধ খাওয়ানোর পর থেকেই ভেড়াগুলো ছোটাছুটি শুরু করে। আজ ভোরবেলায় দেখা যায় প্রায় ১৫০টি ভেড়া মরে গেছে। মনে হয় ওষুধ খাওয়ানোর পরেই ভেড়াগুলির মৃত্যু হয়েছে।"

sheeps, deadbody, Galsi

ঘটনায় আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়েছেন সেই মেষপালকরা। এমনিতে এক একটা ভেড়ার দাম ৪-৫ হাজার টাকা। সেখানে প্রায় ১৫০টি ভেড়া মরে যাওয়ায় স্বাভাবিকভাবেই বড়সড় অর্থনৈতিক ক্ষতি হয়েছে তাঁদের।

অঙ্ক-ইংরেজির শিক্ষক নেই, অশিক্ষক কর্মীও নেই, ছোটবেলার স্কুলে এসে অবাক বিধায়ক নওসাদ


```