Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এসপিকে বলে উঠিয়ে দেব, জাল নোটের কেস দিয়ে দেব! প্রকাশ্যে হুমকি অনুব্রতর

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের পর তাঁকে বিশেষ কথা বলতে শোনা যায়নি। দলের হারের ধক্কার পাশাপাশি নিজের শারীরিক অসুস্থতা নিয়েও বিব্রত ছিলেন। কিন্তু ফের নিজের ফর্মে ফিরলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর কর্মিসভায় প্রকাশ্যেই উঠে

এসপিকে বলে উঠিয়ে দেব, জাল নোটের কেস দিয়ে দেব! প্রকাশ্যে হুমকি অনুব্রতর

শেষ আপডেট: 17 November 2019 15:47

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের পর তাঁকে বিশেষ কথা বলতে শোনা যায়নি। দলের হারের ধক্কার পাশাপাশি নিজের শারীরিক অসুস্থতা নিয়েও বিব্রত ছিলেন। কিন্তু ফের নিজের ফর্মে ফিরলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর কর্মিসভায় প্রকাশ্যেই উঠে গেল গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে বাড়ি তৈরি করার কাটমানির টাকা। শেষমেশ প্রকাশ্যে কর্মীদের হুঁশিয়ারি দিয়ে অনুব্রত বললেন, জাল নোট কাণ্ডে ফাঁসিয়ে দিয়ে গ্রেফতার করিয়ে দেবেন। রবিবার বীরভূমের দুবরাজপুর পৌরসভা মাঠে দুবরাজপুর ব্লকের কর্মীদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুব্রত মণ্ডল-সহ জেলা নেতৃত্বের প্রায় সকলেই উপস্থিত ছিলেন সেখানে। এই সম্মেলনে খয়রাশোল ব্লক নিয়ে আলোচনা শুরু হতেই নেতৃত্বের মধ্যে গোলমাল বেঁধে যায় আচমকা৷ অনুব্রত মণ্ডল কর্মীদের জিজ্ঞেস করেন, লোকসভা নির্বাচনে নিজেদের এলাকায় তিনি হেরে গেলেন কেন। এর পরেই কোনও নেতা গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তোলেন, কেউ আবার নেতার বিরুদ্ধে বাড়ি তৈরি করতে কাটমানির টাকা নেওয়ার অভিযোগ তোলেন। একের পর এক অপ্রীতিকর তথ্য উঠে আসে এর পর। শেষমেশ কর্মীদের সরাসরি হুমকিই দিয়ে বসেন অনুব্রত মণ্ডল। তিনি সরাসরি বলেন, "যারা টাকা নিয়েছে তাদের সবার নামে থানায় কেস করো। এসপিকে বলে আমি তুলিয়ে দেব। সবকে জাল নোটের কেস দেব, যাতে তিন বছর বেরোতে না পারে।" এই হুমকির পরেই শুরু হয়েছে বিতর্ক। এক দিকে যেমন গোষ্ঠীদ্বন্দ্ব, কাটমানির টাকা নিয়ে বিড়ম্বনায় অনুব্রত। অন্য দিকে আবার বিরোধীরা অভিযোগ করছেন যে, এই ঘটনায় স্পষ্ট হচ্ছে জেলা তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। এটাও প্রমাণিত যে, জেলায় বাড়ি তৈরি করতে তৃণমূল কাটমানি নিয়েছে। শুধু তাই নয়। দলের অন্দরেই আলোচনা ঘনিয়েছে, যে অনুব্রত মণ্ডল স্পষ্ট করে দিলেন যে পুলিশ তাঁর কথায় ওঠে বসে। তাই তিনি প্রকাশ্যে বলতে পারছেন, "অ্যারেস্ট করিয়ে দেব, জাল নোটের কেস দিয়ে দেব।"

```